
নারায়ণগঞ্জ শহরে পুলিশ-বিএনপি সংঘর্ষে স্কুল মাঠে টিয়ারশেলের ধোঁয়ায় ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতরা নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্কুল প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
জানা গেছে, পুলিশ-বিএনপি সংঘর্ষ চলাকালে একটি টিয়ারশেল স্কুল মাঠে এসে পড়ে। টিয়ারশেলের ধোঁয়ায় অচেতন হয়ে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী। তাঁদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, ঘটনার পর পুলিশের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলেও পুলিশ ফোন কল রিসিভ করেনি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বেলা ১১টার দিকে হঠাৎ স্কুল মাঠে একটি টিয়ারশেল এসে পড়ে। এতে মাঠে খেলতে থাকা আমাদের প্রায় ৩০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ঘটনার পরপরই আমরা পুলিশ সুপারকে ফোন দেই। কিন্তু তিনি আমাদের ফোন কল রিসিভ করেননি। পরে অসুস্থদের হাসপাতালে পাঠানো হয়।’
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে সরেজমিনে দেখা যায়, স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী উম্মে হানীকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তীব্র শ্বাসকষ্টে ছটফট করছে সে। তার মা ও হাসপাতালের নার্সরা তাকে শান্ত করার চেষ্টা করছেন। পরে দ্রুত তাকে ইমার্জেন্সি রুম থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। একইভাবে দশম শ্রেণির ছাত্রী আয়েশাকেও রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে। সে অচেতন ছিল দীর্ঘসময়। জ্ঞান ফিরে আসার পর কিছুটা উন্নতি হয়েছে তার।
আয়েশার মা বলেন, ‘স্কুলের মাঠে আমার মেয়ে খেলছিল। হঠাৎ টিয়ারশেল এসে পড়লে আমার মেয়েসহ আরও অনেক বাচ্চারা অসুস্থ হয়ে যায়। কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে। পরে শিক্ষকরাই তাদের হাসপাতালে এনে আমাদের ফোন দেয়। এসে দেখি মেয়ের এই অবস্থা।’
এ বিষয়ে ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, ‘আমাদের হাসপাতালে বেশ কিছু স্কুল শিক্ষার্থী টিয়ারশেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। তাদের অক্সিজেন সেবার পাশাপাশি পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অনেকে স্বাস্থ্যসেবা পেতে ভরসা রাখেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে। তবে দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে জোড়াতালি দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। ইমার্জেন্সি মেডিকেল অফিসারসহ সেন্টারটিতে চিকিৎসকের ৩৬টি পদ রয়েছে। এর মধ্যে চিকিৎসক আছেন মাত্র ২০
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ ২০ জন যাত্রী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
পূর্ব শত্রুতার জের ধরে আজ সন্ধ্যায় স্থানীয় যুবদল নেতা রিগ্যানের সঙ্গে তাঁর ছেলে সুমনের কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সমর্থক সুমন ও মনা তালুকদারসহ ৮-১০ জন মিলে ধারালো অস্ত্র দিয়ে সুমন সিকদারের এলোপাতাড়ি আঘাত করেন।
৩ ঘণ্টা আগে
ভোলার দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশের পুকুরে ডুবে হাবিব নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে