বিভিন্ন কারণেই বাড়িতে রান্না করা খাবারের একটা অংশ বেঁচে যায়। সেগুলোর ঠাঁই হয় ফ্রিজে। সেগুলো ঠিক মুখেও রোচে না আবার ফেলে দিতেও দ্বিধা হয়। অবশ্য চাইলেই সেগুলো নষ্ট না করে বানিয়ে ফেলা যায় সুস্বাদু সব খাবার। খাবার তৈরির সময় শুধু একটু এপাশ-ওপাশ করে নিতে হবে অথবা নতুন করে হালকা কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে। গন্ধ হয়ে যাওয়া বাসি খাবার দিয়ে নতুন করে কোনো খাবার তৈরি করবেন না। সেগুলো স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ভাত
ভাত ছাড়া বাঙালির চলে না। আর তাই বেঁচে যাওয়া খাবারের তালিকায়ও প্রধান এবং অন্যতম হলো ভাত। আপনার প্রতিদিনকার বাসি ভাত ব্যবহার করে বানিয়ে ফেলতে পারেন ফ্রায়েড রাইস, ফ্রায়েড রাইস বল কিংবা রাইস পুডিং। এ ছাড়া পান্তা তো রইলই।
বেঁচে যাওয়া ভাতের সঙ্গে সবজি, ডিম, সয়াসস মিশিয়ে ভেজে নিলেই চমৎকার সুস্বাদু ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে নিমেষেই। আবার ভাতের সঙ্গে ইতালিয়ান হার্বস, চিজ, সবজি মিশিয়ে গোল্লা বানিয়ে তারপর ডিপ ফ্রাই করে নিলেই হয়ে যাবে ফ্রায়েড রাইস বল। মিষ্টি কিছু খেতে চাইলে নারকেলের দুধ ও সিরাপ দিয়ে তৈরি করে ফেলতে পারেন বাসি ভাতের রাইস পুডিং। এ ছাড়া পান্তা খেতে পারেন আলুভর্তা, ডিমভাজা কিংবা শুধুই লবণ, তেল আর শুকনো মরিচ ডলে।
মুরগির তরকারি
মুরগির বাসি তরকারির ঝোল আর ভাত খেতে ভালো লাগছে না। চাইলে এই ঝোলের মুরগি তুলে নিয়ে সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন অসাধারণ সব আইটেম। যেমন পিৎজা, পাস্তা বা র্যাপ! অবাক হওয়ার কিছু নেই।
পিৎজা বা পাস্তা বানানোর সময় যদি বাসি মুরগির তরকারি থেকে মাংসগুলো ছোট ছোট টুকরো করে ব্যবহার করেন, দেখবেন ভিন্ন একটা স্বাদ পাওয়া যাবে সেগুলোতে। আবার ছোট টুকরোর মাংস সালাদ পাতা, টমেটো, শসা আর ড্রেসিংয়ের সঙ্গে মিশিয়ে রুটিতে মুড়ে নিলেই হয়ে যাবে মজাদার র্যাপ।
পাউরুটি
পাউরুটির প্যাকেটের শেষ কয়েকটা স্লাইস প্রায় সময়ই বেঁচে যায়। এই স্লাইসগুলো দিয়ে পিৎজা টোস্ট, ব্রেড ক্র্যাম্প বা ব্রেড পুডিংয়ের মতো অনেক ধরনের খাবার বানানো সম্ভব।
বাসি ব্রেডের ওপর পিৎজা সস, চিজ আর পছন্দসই টপিং দিয়ে ওভেনে চিজ গলে যাওয়া পর্যন্ত বেক করে নিলেই মজাদার পিৎজা টোস্ট তৈরি হয়ে যাবে। আবার রুটিগুলো বেক করে একদম শুকিয়ে নিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে আর আপনার বাজার থেকে ব্রেড ক্র্যাম্প কিনতে হবে না। আবার সাধারণ পুডিংয়ের পরিবর্তে তাতে ব্রেড গুঁড়ো করে মিশিয়ে বানিয়ে ফেলতে পারেন বাহারি ডেজার্ট ব্রেড পুডিং।
আলুভর্তা
যদিও আলুভর্তার মতো মজার খাবার বেঁচে যাওয়ার সম্ভাবনা কম। তবে নেহাত যদি এমনটা হয়েই যায়, তাহলে সেগুলো দিয়ে বানিয়ে ফেলা যায় আলুর চপ, আলুপুরি বা শিঙাড়া।
আলুভর্তা চাইলেই ব্যবহার করা যায় পুরির পুর হিসেবে। অথবা একটু ডিম ভেঙে মিশিয়ে তারপর চপের আকার দিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে সন্ধ্যার মজাদার নাশতা আলুর চপ। আবার আলুভর্তার সঙ্গে সামান্য সবজি সেদ্ধ করে অথবা বেঁচে যাওয়া সবজি আধা ভাঙা করে মিশিয়ে নিয়ে তারপর সেটা শিঙাড়ার ফিলিং হিসেবে ব্যবহার করা যাবে।
সবজি
বেঁচে যাওয়া সবজিও পেতে পারে নতুন রূপ। এগুলো দিয়ে বানাতে পারেন স্টু, স্যুপ কিংবা সবজি চপ।
রান্না করা সবজি অনায়াসে স্টু বা স্যুপের উপকরণ হিসেবে ব্যবহার করা যায়। অথবা এগুলো ব্যবহার করে সবজির চপ তৈরি করে ফেলাও বেশ সহজ।

ত্বক সুন্দর ও সতেজ রাখতে আমরা কত কিছুই না করি। কিছুদিন পরপর ট্রেন্ডস হয়ে দাঁড়ায় নতুন প্রসাধনী। আর রূপ সচেতনেরা সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। যাঁরা ট্রেন্ড অনুসরণ করেন না, তাঁরাও ত্বক আকর্ষণীয় করে তুলতে প্রতিদিন ব্যবহার করেন ফেসওয়াশ, স্ক্রাব, ময়শ্চারাইজার, ফরসা হওয়ার ক্রিম কিংবা নানাবিধ মেকআপ পণ্য।
৫ ঘণ্টা আগে
পর্যাপ্ত রোদ, স্বাস্থ্যকর খাবার, চোখ জুড়ানো সবুজ প্রান্তর আর হাঁটাহাঁটির দারুণ সুযোগ। একটি আদর্শ ছুটির দিনে এর চেয়ে বেশি আর কী চাই? মন চাঙা করতে এবং দৈনন্দিন ব্যস্ততার মাঝে নিজেকে একটু নতুন শক্তি দিতে ঘুরে আসার সেরা গন্তব্য এখন পর্তুগালের রাজধানী লিসবন।
৭ ঘণ্টা আগে
আজকাল ওজন কমানো বা ফিট থাকার কথা উঠলে সবাই একটি পরামর্শই দেন। বলবেন, ‘কার্বোহাইড্রেট পুরোপুরি বাদ দিন, আর বেশি বেশি প্রোটিন খান।’ ডিম, মুরগির মাংস, পনিরের পাশাপাশি প্রোটিন শেক বা প্রোটিন বারের কদর এখন আকাশচুম্বী। অনেকেই ভাবেন, এটি যত বেশি খাওয়া যায়, শরীর ততই ভালো থাকে। আসলেই কি তাই? অতিরিক্ত প্রোটিন
৯ ঘণ্টা আগে
চুলের স্বাস্থ্য ভালো রাখতে আমরা কত কিছুই না করি। ভেষজ তেল, দামি শ্যাম্পু থেকে শুরু করে নিয়মিত হেয়ার স্পা—কোনো কিছুতেই কমতি থাকে না। কিন্তু যে জিনিসটি প্রতিদিন আমাদের চুলের সংস্পর্শে সবচেয়ে বেশি আসে, সেই চিরুনির খবর আমরা কতজন রাখি? অনেকে বছরের পর বছর একই চিরুনি ব্যবহার করে যান। অথচ টুথব্রাশের...
১১ ঘণ্টা আগে