নরসিংদীর পলাশে এক তরুণীকে (১৮) তাঁর প্রেমিক লোহার শিকল দিয়ে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন স্থানীয়রা।
আজ রোববার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম জাহাঙ্গীর মৃধা (২০)।
ভুক্তভোগী তরুণীর অভিযোগ, প্রায় দেড় বছর আগে ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর গ্রামের শরফত আলীর ছেলে জাহাঙ্গীর মৃধার সঙ্গে মোবাইলে রং নম্বরের মাধ্যমে পরিচয় হয়। এরপর তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জাহাঙ্গীর বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কও গড়ে তোলেন। পরে বিয়ে করার জন্য চাপ দেওয়া হলে জাহাঙ্গীর তাতে রাজি হচ্ছিলেন না। উল্টো ক্ষিপ্ত হয়ে তাকে নানাভাবে হুমকি দিতে থাকেন। রোববার দুপুরে বিয়ের বিষয়ে জাহাঙ্গীরের সিদ্ধান্ত জানতে তার বাড়িতে যান ওই তরুণী। এ সময় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর লোহার শিকল দিয়ে পিটিয়ে তাকে আহত করেন। এতে তিনি অচেতন পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী জিনারদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সোহেল মিয়া বলেন, ‘জিনারদী ইউনিয়নের গাবতলী গ্রামের একটি নির্জন স্থানে অজ্ঞান অবস্থায় ওই মেয়েকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী আমাকে খবর দেয়। পরে থানায় খবর দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মেয়েটির জ্ঞান ফিরলে তাঁর পরিচয় জেনে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।’
এ বিষয়ে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পাশাপাশি মেয়ের পরিবারকে থানায় অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন আদালতের বিচারকরা দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিত করতে বিদ্যমান বিচারক ও সহায়ক কর্মচারীর সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান বিচারপতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এসব সংকট নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ...
২৪ মিনিট আগে
একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে দিগন্তজোড়া নীল সমুদ্র—প্রকৃতির এমন অনন্য মেলবন্ধনই কক্সবাজারকে করেছে বাংলাদেশের পর্যটনের অন্যতম প্রধান গন্তব্য। ১২০ কিলোমিটার দীর্ঘ সৈকত, পাহাড়, ঝরনা, পাথুরে তটরেখা আর মেরিন ড্রাইভ ঘিরে দিন দিন বাড়ছে দেশি-বিদেশি পর্যটকের আনাগোনা।
১ ঘণ্টা আগে
রাজশাহী শহরের ভেতরে একসময় তিনটি নদী ছিল। নৌকায় আনা-নেওয়া হতো পণ্য। নদীতীরেই গড়ে উঠেছিল রেশম কারখানা। চলত নানা অর্থনৈতিক কর্মকাণ্ড। সময়ের সঙ্গে নগর বেড়েছে, বদলেছে ভূপ্রকৃতি। আর সেই পরিবর্তনের নিচে চাপা পড়েছে নদীগুলো।
১ ঘণ্টা আগে
পাহাড়, কাপ্তাই হ্রদের নীল জলরাশি, সবুজ প্রকৃতি আর সুউচ্চ ঝরনার মোহনীয় রূপ—সব মিলিয়ে রাঙামাটিকে বলা হয় ‘পর্যটনের শহর’। কেবল অপরূপ প্রকৃতিই নয়, এখানকার পাহাড়ি জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সহজ-সরল জীবনধারা, ভেজালহীন ঐতিহ্যবাহী খাদ্যপদ্ধতি আর পাহাড়ের শান্ত পরিবেশ ভ্রমণপিপাসুদের মন কাড়ে।
১ ঘণ্টা আগে