অনেকদিন পর বাংলাদেশের হলে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা আসছে। গত বছরের ১৯ মার্চ মুক্তি পেয়েছিল বাংলাদেশে তাঁর সর্বশেষ সিনেমা ‘অলাতচক্র’। এরপর কলকাতায় মুক্তি পায় জয়ার দুই সিনেমা—অতনু ঘোষ পরিচালিত ‘বিনিসুতোয়’ ও সায়ন্তন মুখার্জি পরিচালিত ‘ঝরা পালক’। প্রায় দেড় বছর পর বাংলাদেশের সিনেমা হলে আবারও দেখা দেবেন জয়া। ‘বিউটি সার্কাস’-এ ভর করে তিনি দেখাবেন আবহমান বাংলার সংস্কৃতি ও জীবনবৈচিত্রের চিত্র।
সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’ পরিচালনা করেছেন মাহমুদ দিদার। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি শুরু হয় সিনেমাটির শুটিং। ২০০ জন নির্মাণসঙ্গী নিয়ে প্রায় ২ হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্য মেলার আয়োজন করেন।
তবে অর্থ সংকটে পড়ে বারবার বিঘ্নিত হয় ‘বিউটি সার্কাস’-এর শুটিং। সব প্রতিকূলতা পেরিয়ে অবশেষে মুক্তির মিছিলে সিনেমাটি। নির্মাতা মাহমুদ দিদার বলেন, ‘বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাসশিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে বিউটি সার্কাস মুক্তির মিছিলে এসে দাঁড়িয়েছে।’

কিন্তু কবে হলে দেখা দেবেন বিউটি সার্কাসের মালকিন? জানা গেছে, সেপ্টেম্বরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা। এরইমধ্যে ‘বিউটি সার্কাস কবে?’ এমন প্রশ্নকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা শুরু করেছে সিনেমার টিম। জানানো হয়েছে, শিগগিরই পোস্টার ও ট্রেলার প্রকাশের মাধ্যমে জানানো হবে মুক্তির তারিখ।
জয়া আহসান ছাড়াও এতে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এ বি এম সুমন, শতাব্দী ওয়াদুদ, মনিষা অর্চি প্রমুখ।

আসিফ আকবর একসময় নিয়মিত ক্রিকেট খেলতেন। পরে গান গেয়ে জনপ্রিয় হন। জনপ্রিয় এই শিল্পী আবার ফিরেছেন ক্রিকেটে। গানের পাশাপাশি ক্রিকেট নিয়ে বেড়েছে তাঁর ব্যস্ততা। ক্রিকেট নিয়ে কী ভাবছেন আসিফ? ক্রিকেটের এই ব্যস্ততায় গানের ক্ষতি হচ্ছে না তো? এবার ঈদে শ্রোতাদের কী উপহার দিচ্ছেন?
৪ ঘণ্টা আগে
প্রতিবছর রোজার ঈদে বিটিভি চট্টগ্রাম আয়োজন করে ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ঈদ আনন্দ’। এ বছরেও বর্ণাঢ্য আয়োজনে হয়ে গেল অনুষ্ঠানটির শুটিং। এ বছর অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অভিনেতা মুকিত জাকারিয়া ও অভিনেত্রী নাবিলা ইসলাম।
৪ ঘণ্টা আগে
এবারের ঈদে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান সাজিয়েছে নাগরিক টেলিভিশন। ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত নাগরিক টিভি প্রচার করবে সাতজন তারকার অংশগ্রহণে আড্ডার অনুষ্ঠান ‘তারায় তারায়’। উপস্থাপনা করবেন শ্রাবণ্য তৌহিদা। প্রচারিত হবে প্রতিদিন রাত ১০টায়।
৫ ঘণ্টা আগে
কমেডি ধাঁচের সিনেমাপ্রেমীদের কাছে বলিউডের ‘গোলমাল’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়। রোহিত শেঠি পরিচালিত এই সিরিজের সর্বশেষ ছবি ‘গোলমাল অ্যাগেইন’ মুক্তি পেয়েছিল ২০১৭ সালের অক্টোবরে। এরপর পেরিয়ে গেছে আট বছরের বেশি সময়। অবশেষে ‘গোলমাল’প্রেমীদের অপেক্ষার প্রহর ফুরাতে চলেছে।
১৪ ঘণ্টা আগে