ভুল আবহাওয়ার পূর্বাভাস দেওয়ায় বড় শাস্তির মুখে পড়েছেন ইউরোপের দেশ হাঙ্গেরির দুই শীর্ষ আবহাওয়াবিদ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত পেয়ে সরকারের পক্ষ থেকে একটি জাতীয় অনুষ্ঠান বাতিলের পর যখন দেখা যায় পূর্বাভাস ভুল ছিল, তখন শীর্ষ দুই কর্মকর্তাকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।
গত শনিবার সন্ধ্যায় সেন্ট স্টিফেন দিবস উদ্যাপনের জন্য ‘ইউরোপের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শন’-এর আয়োজন করা হয় হাঙ্গেরিতে। সেন্ট স্টিফেন দিবস উপলক্ষে দেশটিতে ছিল জাতীয় ছুটি। তবে অনুষ্ঠান শুরুর সাত ঘণ্টা আগে সরকার আবহাওয়ার সতর্কতার কথা উল্লেখ করে স্থগিত করে তা। পরে দেখা যায়, যখন অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তখন বৃষ্টি নয়, বরং আবহাওয়া ছিল শান্ত। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের প্রধান ও উপপ্রধানকে বরখাস্ত করা হয়।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, বেশ বড় আয়োজন ছিল সরকারের। দানিউব নদীর তীরে রাজধানী বুদাপেস্টের ২৪০ স্থানে ব্যবস্থা ছিল ৪০ হাজারের বেশি আতশবাজি প্রদর্শনীর প্রস্তুতি। এমন প্রদর্শনীতে সাধারণত ২০ লাখের মতো মানুষ উপস্থিত থাকে।
আবহাওয়া সতর্কতার কারণে সরকার অনুষ্ঠানটি এক সপ্তাহের জন্য স্থগিত করে। কিন্তু পূর্বনির্ধারিত অনুষ্ঠানের সময় যেভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস ছিল, তেমন কিছুই হয়নি।
এ ঘটনার পর আবহাওয়া অধিদপ্তর রোববার (২১ আগস্ট) ফেসবুকে এক পোস্টে ক্ষমা চেয়েছে। তাদের ভাষ্য, এতটুকু অনিশ্চয়তা আবহাওয়ার পূর্বাভাসের অংশ। তবে অধিদপ্তরের ব্যাখ্যা সরকারের কাছে গ্রহণযোগ্য হয়নি। পরদিন সোমবার বরখাস্ত করা হয় দুই আবহাওয়া বিভাগের প্রধান ও উপপ্রধানকে।
এদিকে সরকারসমর্থকেরা আবহাওয়া অধিদপ্তরের সমালোচনা করে আগামী শনিবার আবার এই আতশবাজির আয়োজন করার কথা জানিয়েছেন।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
১ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৩ দিন আগে
ইন্দোনেশিয়ার বালিতে বিকিনি চুরির ঘটনায় ক্ষমা চেয়েছেন অস্ট্রেলিয়ার ‘ওনলিফ্যানস’ মডেল জেমা ডয়েল। তিনি একটি পোশাকের দোকান থেকে বিকিনি নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। দোকানের সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
৪ দিন আগে
কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
১২ দিন আগে