থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত ১৭টি স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির কর্তৃপক্ষ এই হামলাকে সমন্বিত বলে ধারণা করছে। এতে অন্তত ৭ আহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর এই হামলা হয়েছে বলে জানিয়েছে থাই পুলিশ এবং সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
থাইল্যান্ডের সামরিক বাহিনীর মুখপাত্র প্রমোতে প্রোমিন বলেছেন, ‘দক্ষিণাঞ্চলীয় প্রদেশ পাত্তানি, নারাথিওয়াত এবং ইয়ালার অন্তত ১৭টি হামলা হয়েছে। যেসব স্থানে হামলা করা হয়েছে তার বেশির ভাগই ছোট দোকান এবং গ্যাস ফিলিং স্টেশন। অন্তত তিনজন বেসামরিক লোক আহত হয়েছেন।’ তবে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই হামলায় অন্তত ৭ জন আহত হয়েছে বলে জানানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউই এই সিরিজ হামলার দায় স্বীকার করেনি।
চলতি বছরের শুরুর দিকে থাইল্যান্ড সরকার করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ দুই বছর বিরতি দিয়ে ওই অঞ্চলের প্রধান বিদ্রোহী গোষ্ঠী বারিসান রেভোলুসি ন্যাশনালের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করেছিল। সেই আলোচনা চলার মধ্যেই এই হামলা হলো।
মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে বিগত কয়েক দশক ধরেই বিদ্রোহীদের তৎপরতা অব্যাহত রয়েছে। তাদের দাবি সম্পূর্ণ স্বাধীনতা। থাইল্যান্ডের পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত এবং সংখলা প্রদেশের কিছু অংশের মুসলিম অধ্যুষিত এলাকায় স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলনরত বিদ্রোহীদের সঙ্গে থাইল্যান্ড সরকার দীর্ঘদিন ধরেই ছায়াযুদ্ধ করে আসছে।
ওই প্রদেশগুলোতে ২০০৪ সাল থেকে চলা বিদ্রোহে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৩০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন অনেকেই। সংকট নিরসনে ২০১৩ সালে থেকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে দেশটির সরকার। তবে, সেই আলোচনা সফলার মুখ দেখার পরিবর্তে একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় নিজ বাড়িতে হামলার শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তারে রাজ্য সরকারকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। একই সঙ্গে সিজেপি বাঁকুড়ার ইন্দাস থানার পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে...
৭ ঘণ্টা আগে
ইরানে জীবনযাত্রার ব্যয় ভয়াবহভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের বড় অংশ এখন ভবিষ্যতের চিন্তা বাদ দিয়ে কোনোমতে টিকে থাকার চেষ্টা করছেন। কয়েক মাসের সংঘাত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মুদ্রার অবমূল্যায়ন ও দীর্ঘদিনের অব্যবস্থাপনায় দেশটির অর্থনীতি আরও সংকটে পড়েছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় বাধা হয়ে দাঁড়ালে ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে ওয়াশিংটনের সরাসরি যোগাযোগের ‘গোপন পথ’ (ব্যাকচ্যানেল) রয়েছে...
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি ‘স্ক্যাম কল সেন্টারে’ অভিযান চালিয়ে ২৫৮ জন বিদেশিকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে ৪০ জন চীনা নাগরিক রয়েছেন।পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) এক কর্মকর্তা আজ সোমবার এএফপিকে বলেন, ইসলামাবাদের উপকণ্ঠে আবাসিক এলাকা...
১০ ঘণ্টা আগে