স্বাধীনতার ৭৫ বছর উদ্যাপন করছে ভারত। স্থানীয় সময় আজ সোমবার ভারতজুড়ে পালিত হচ্ছে এই উদ্যাপিত হচ্ছে এই উৎসব। স্বাধীনতার ৭৫ বছর পূর্তির দিনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা দিয়েছেন আগামী ২৫ বছরের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে ভারত। অর্থাৎ স্বাধীনতার ১০০ বছরের মধ্যেই উন্নত দেশের তালিকায় নাম উঠবে ভারতের। এ জন্য নির্ধারণ করা হয়েছে বেশ কিছু লক্ষ্যমাত্রাও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে জাতির উদ্দ্যেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন—‘আমরা বাপু, নেতাজি সুভাষ চন্দ্র বসু, বাবা সাহেব আম্বেদকার, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ। তাঁরা দেশের স্বাধীনতার জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছেন।’
মোদি তাঁর ভাষণে ২০৪৭ সালের মধ্যে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের জন্য জনগণকে পাঁচটি প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জনগণের প্রতি। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও স্বাধীনতা দিবস উপলক্ষে তাঁর দেওয়া বক্তব্যেও বিষয়টি নিয়ে আলোকপাত করেন। ওই পাঁচটি প্রতিজ্ঞা হলো—উন্নত ভারত, সেবার মানসিকতা, নিজের ঐতিহ্য লালন, একতা এবং কর্তব্য পালন।
ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দীর্ঘ সময়ের উৎসব আয়োজন করা হয়। চলতি বছরের মার্চ থেকে শুরু হয় ভারতরে স্বাধীনতা উৎসব ‘আজাদি কা অমৃত মহোৎসব’। দেশজুড়ে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়।
এই প্রথমবারের মতো ভারতের কোনো স্বাধীনতা উৎসবে তিন দিন ধরে সাধারণ নাগরিকদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে রাখার অনুমতি দিয়েছিল ভারত। ‘হার ঘার তেরঙা’ নামে এই ক্যাম্পেইনের আওতায় দেশটির প্রতিটি বাড়িতেই জাতীয় পতাকা উত্তোলন করে রাখতে উৎসাহিত করা হয়।
এ ছাড়া, স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে অতিরিক্ত নিরাপত্তারক্ষী বাহিনী মোতায়েন করার পাশাপাশি রাজধানীর দিল্লির লাল কেল্লার আশপাশেও মোতায়েন করা হয় ১০ হাজারেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষী বাহিনী।

কর্মকর্তারা জানান, আপাতত এই সফরে থাকছেন না ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। কারণ, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এই আলোচনায় অংশ নিচ্ছেন না। তবে আলোচনার অগ্রগতি হলে ভাইস প্রেসিডেন্ট যেকোনো সময় ইসলামাবাদ যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে...
২ ঘণ্টা আগে
গত বছর বিশ্বজুড়ে খাদ্যসংকটে পড়া মানুষের দুই-তৃতীয়াংশই মাত্র ১০টি দেশের বাসিন্দা। এই দুই-তৃতীয়াংশের মধ্যে আবার এক-তৃতীয়াংশের বসবাস সুদান, নাইজেরিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে। শুক্রবার প্রকাশিত জাতিসংঘ-সমর্থিত একটি বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এই তালিকায় আছে বাংলাদেশের নামও।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য আজ শুক্রবার রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে ইরানি প্রতিনিধিদল। এমনটাই জানিয়েছে পাকিস্তানি সূত্রগুলো। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার দ্বিতীয় দফাও শিগগির শুরু হতে পারে। তবে মার্কিন সূত্র ও ইরানি সংবাদমাধ্যম জানাচ্ছে,
৬ ঘণ্টা আগে
দীর্ঘদিন ধরে সম্মুখ সমরে থেকে খাবার ও সুপেয় পানির অভাবে কঙ্কালসার হয়ে পড়েছে ইউক্রেনীয় সেনারা। সম্প্রতি এই সেনাদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে দেশটিতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে
৬ ঘণ্টা আগে