বাংলাদেশের থিয়েটার চর্চায় নতুন নাটক রচনায় নিবেদিত রয়েছেন বাংলাদেশের অনেক নবীন-প্রবীন নাট্যকার। তাঁদের মেধা, মনন এবং সৃজনশীলতার উৎকর্ষসাধন ও বিকাশে পদ্ধতিগত শৈলী অন্বেষনে প্রাতিষ্ঠানিক বিজ্ঞজন এবং নাট্যশিল্পের অভিজ্ঞজনদের মধ্যে অভিজ্ঞতা ও ভাবনার বিনিময় আবশ্যক। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। গত মঙ্গলবার (৯ আগষ্ট) থেকে বাংলাদেশের নাট্যকারের অংশগ্রহণে ৫দিন ব্যাপী ‘নাট্যরচনা বিষয়ক ভাবনা বিনিময় কর্মসভা’ শুরু হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকার জাতীয় নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সেমিনার কক্ষে কর্মসভার আয়োজন করা হয়।
কর্মসভা চলবে আগামী ১৩ আগষ্ট ২০২২ পর্যন্ত। ৪১ জন নবীন প্রবীন নাট্যকার এই কর্মশালায় যুক্ত হয়েছেন। এ কর্মসভার প্রধান তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছেন মঞ্চসারথি আতাউর রহমান। আলোচক হিসেবে থাকছেন অধ্যাপক জামিল আহমেদ, লিয়াকত আলী লাকী, অধ্যাপক আবদুস সেলিম, মাসুম রেজা, তারিক আনাম খান, অধ্যাপক আহমদ রেজা, সারা যাকের, শিল্পী মুস্তাফা মনোয়ার, আতাউর রহমান, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক নারায়ন চন্দ্র বিশ্বাস, অসিম দাস, অধ্যাপক ইউসুফ হাসান অর্ক, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, খায়রুল আলম সবুজ, সাইদুর রহমান লিপন, অধ্যাপক সেলিম মোজাহার, অধ্যাপক ইস্রাফিল শাহীন, ড. রতন সিদ্দিকী, প্রদীপ দেওয়ানজ, দীপক চৌধুরী, সঞ্জীব বড়ূয়া, মলয় ভৌমিক এবং কলকাতা থেকে আলোচক হিসেবে যুক্ত হয়েছেন নাট্যকার মনোজ মিত্র এবং বিভাস চক্রবর্তী।

আজ শনিবার দুপুরে মিরপুর ডিওএইচএসের একটি বাসায় আত্মহত্যা করেছেন যাহের আলভীর স্ত্রী ইকরা। নাটকের শুটিংয়ে যাহের আলভী এখন নেপালে আছেন। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা।
১০ ঘণ্টা আগে
বাবা দিলীপ বিশ্বাসের দেখানো পথেই চলচ্চিত্র নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়েছেন দেবাশীষ বিশ্বাস। তবে শোবিজে দেবাশীষের শুরু উপস্থাপনা দিয়ে। তাঁর উপস্থাপনায় একুশে টিভির স্ট্রিট শো ‘পথের প্যাঁচালী’ একসময় এতই জনপ্রিয়তা পেয়েছিল যে অনুষ্ঠানটির কথা এখনো মনে রেখেছেন দর্শকেরা।
১৭ ঘণ্টা আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারও বোর্ডের নেই বলে জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। কোনো সিনেমায় ধূমপানের দৃশ্য থাকলে সেটি জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবে না, এমন গুঞ্জন ছড়িয়ে...
১৭ ঘণ্টা আগে
এইচবিওর আলোচিত সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর তৃতীয় সিজনে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ওই সময় অন্তঃসত্ত্বা থাকায় কাজটি করা হয়নি তাঁর। গোল্ডেন গ্লোবস ও এমি পুরস্কারজয়ী এ সিরিজের চতুর্থ সিজন তৈরি হচ্ছে। তাতেও দীপিকার কথা ভেবেছিলেন নির্মাতারা। তবে এবারও সুযোগটি হাতছাড়া হলো অভিনেত্রীর।
১৭ ঘণ্টা আগে