দীর্ঘ ৭০ বছরের ইতিহাসে এই প্রথম মিস ইউনিভার্স তাদের সিলেকশন প্রক্রিয়ায় নিয়ে এল বড়সড় পরিবর্তন। বিশ্বের অন্যতম সেরা এই সুন্দরী প্রতিযোগিতায় এত দিন অংশ নিতে পারতেন শুধু অবিবাহিতরা। বাতিল করা হয়েছে সেই নিয়ম। আগামী বছর থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বিবাহিত নারীরাও।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুরই পরিবর্তন ঘটে। এটা তারই অংশ। বর্তমান বাস্তবতায় এটি খুব স্বাভাবিক একটা সিদ্ধান্ত। তবে সিদ্ধান্তটি যে যুগান্তকারী ও ঐতিহাসিক, তা একবাক্যে স্বীকার করে নিয়েছে ফ্যাশন দুনিয়া।
২০২৩ সালের ৭২তম মিস ইউনিভার্স থেকে এ নিয়ম বলবৎ হবে। এ আসরে অংশগ্রহণ করতে পারবেন বিবাহিতরাও। এমনকি যাঁরা মা হয়েছেন, থাকতে পারবেন তাঁরাও। মিস ইউনিভার্স প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, কোনো নারীর ব্যক্তিগত সিদ্ধান্ত যেন তাঁর জীবনের সাফল্যের পথে বাধা না হয়ে দাঁড়ায়।’
এর আগে ২০২২ সাল পর্যন্ত ১৮ থেকে ২৮ বছর বয়সী অবিবাহিত নারীরাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতেন। মায়েরা তো দূরের কথা, বিবাহিত বা ডিভোর্সড হলেও মিস ইউনিভার্স তাঁদেরকে গ্রহণ করত না। এ নিয়ম বদল হলেও বয়সের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে কি না, সেটা জানায়নি মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

ঈদে প্রচারের জন্য রঙ্গন মিউজিক তৈরি করেছে বিশেষ নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু, পরিচালনায় অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এস এম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার...
১৯ ঘণ্টা আগে
ঈদের সময় এলে শাকিব খানের সিনেমা নিয়ে তড়িঘড়ি করতে দেখা যায় নির্মাতাদের। শেষ মুহূর্তে শুটিং, সম্পাদনা নিয়ে ব্যস্ত সময় পার করেন তাঁরা। গত কয়েক বছর এটা যেন নিয়মিত দৃশ্য। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের আর সপ্তাহখানেক বাকি থাকলেও শোনা যাচ্ছে এখনো শেষ হয়নি শাকিব খানের রোজার ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ানস...
১৯ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
২০ ঘণ্টা আগে
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর গত বছরের শেষদিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম সিজনে ফিরে আসেন তৌসিফ। এবার ফিরে আসছেন শামীম হাসান। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিনেতার ফেরার ঘোষণা দেওয়া হয়। ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ ধারাবাহিকের চ্যাপ্টার ১০ থেকে দেখা যাবে শামীম হাসানকে।
১ দিন আগে