আর মাত্র কয়েকদিন। ১১ আগস্ট মুক্তি পাচ্ছে আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। বিখ্যাত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক এটি। মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সিনেমার প্রচারে ভালোই সময় দিচ্ছেন আমির। বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, ‘লাল সিং চাড্ডা’ নিয়ে মেতে উঠছেন আড্ডায়, দর্শকদেরকে সিনেমা দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিরে এল তাঁর পুরোনো স্মৃতি।
ওই সাক্ষাৎকারে ছোটবেলার কথা স্মরণ করে আমির খান জানিয়েছেন, স্কুলে গেলে তাঁর দিন কাটত ভয়ে ভয়ে। আমির বলেছেন, ‘টানা আট বছর আমাদের পরিবার প্রবল অর্থকষ্টের মধ্যে দিয়ে গেছে। সেই সময়টা আজও ভুলতে পারি না।’
প্রযোজক, নির্মাতা ও অভিনেতা তাহির হোসেনের ছেলে আমির। চার ভাইবোন আমির, ফয়সাল, ফারহাত ও নিখাতের মধ্যে আমিরই বড় ছেলে। ছোটবেলার পারিবারিক পরিস্থিতির কথা মনে করে আমির বলেছেন, ‘আমাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বাবা আমাদের স্কুলের বেতন সময়মতো দিতে পারতেন না। আর বেতন দিতে দেরি হলেই প্রিন্সিপাল সবার সামনে নাম ঘোষণা করত। খুবই খারাপ লাগত তখন।’ বলতে বলতে কেঁদে ফেলেছিলেন আমির খান।
‘লাল সিং চাড্ডা’র প্রচারে সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসেছিলেন আমির খান। শোনান সিনেমার শুটিংয়ের বিভিন্ন গল্প। কেবিসিতে এসে তিনি জিতে নেন ৫০ লাখ রুপি।
‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক হলেও ‘লাল সিং চাড্ডা’য় পাওয়া যাবে ভারতের প্রেক্ষাপট। ভারতের বেশকিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা তুলে ধরা হয়েছে এ সিনেমায়। জানা গেছে, ‘লাল সিং চাড্ডা’য় থাকবে বাবরি মসজিদ ধ্বংসের কাহিনি। থাকবে গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদির উত্থানের গল্পও।
আমির খানের প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন অদ্বৈত চন্দন। মূল চরিত্রে আমির খান ছাড়াও এতে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিং প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৬ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৭ ঘণ্টা আগে