
ডলার মজুত করে মূল্যবৃদ্ধির প্রমাণ পাওয়ায় বিদেশি খাতের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসারণ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘অতিরিক্ত মুনাফা করায় পাঁচটি দেশি এবং একটি বিদেশি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।’ তবে তিনি ব্যাংকগুলোর নাম বলতে চাননি।
ডলার কেনাবেচা এখন একেবারেই নিয়ন্ত্রণহীন। আজ সোমবার খোলাবাজারে ডলারের বিনিময় হার উঠেছিল ১১৪ টাকায়, আর আন্তব্যাংক লেনদেনে প্রতি ডলার ৯৫ টাকায় কেনাবেচা হয়েছে। ডলারের এই দাম বাংলাদেশ ব্যাংক নির্ধারিত আন্তব্যাংক দরের চেয়ে অনেক বেশি। শুরু থেকে অভিযোগ করা হচ্ছিল, ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে ব্যাংকগুলোর কারসাজি রয়েছে।
এই কারসাজি রোধে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নিতে শুরু করেছে। এ পর্যন্ত পাঁচটি মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে। আরও ৪২টিকে কারণ দর্শাতে বলেছে। জবাব পাওয়ার পর এসব মানি এক্সচেঞ্জের লাইসেন্সের বিষয়ে বিবেচনা করা হবে বলে জানা গেছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংকের অভিযানে নয়টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া ব্যবসা করে আসছিল।
কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা বলেছেন, প্রবাসীদের দেশে আসা কমে গেছে, আবার বিদেশি পর্যটকও আসছেন না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজারে ডলারের সরবরাহ এমনিতেই বেশ কমে গেছে। সে কারণে ব্যাংকের মতো খোলাবাজারেও ডলারের সংকট দেখা দিয়েছে। বাজারের ডলার যে চাহিদা, সেই অনুযায়ী পর্যাপ্ত ডলার নেই। আবার অনেকেই ডলার কিনে ধরে রাখতে চাইছে। এ কারণে ডলারের দাম লাগামহীনভাবে বাড়ছে।
তবে তাঁরা বলছেন, যে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, তারা যে ডলার কারসাজি করেছে, তার প্রমাণ বাংলাদেশ ব্যাংক পেয়েছে।

শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
২ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
২ ঘণ্টা আগে
হারিয়ে যাওয়া বা নিখোঁজ মানুষকে দ্রুত খুঁজে পেতে এবার এগিয়ে এল দেশের বৃহৎ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন। এ লক্ষ্যে নিখোঁজ ব্যক্তিদের জরুরি তথ্য প্রচারকারী প্ল্যাটফর্ম ‘মুন অ্যালার্ট’-এর সঙ্গে যৌথভাবে ‘মিসিং পারসনস ব্রডকাস্ট’ উদ্যোগ চালু করেছে ওয়ালটন প্লাজা।
২ ঘণ্টা আগে
ক্যাশ লেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলা কিউআর নিয়ে ‘গভর্নরের সঙ্গে মতবিনিময়’ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের সহযোগিতায় গত শনিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে