একের পর এক নেতিবাচক প্রতিবেদন! কেন সবাই তাকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করে? এত বিদ্বেষ কিসের! বুঝতে পারছেন না জ্যাকলিন ফার্নান্দেজ। কিছুটা আক্ষেপ নিয়ে বললেন, ‘আমি কী ভুল করেছি?’ জানালেন, তিনি নিজেকেই প্রশ্নটা করছেন। মানসিকভাবে তিনি খুব ভেঙে পড়েছেন বলেও জানান এই নায়িকা।
অবৈধ টাকা পাচারকারি সুকেশ চন্দ্রশেখর বহু অভিযোগে অভিযুক্ত। তাকে গ্রেপ্তার করেছে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর সঙ্গেই জ্যাকলিন সম্পর্কে ছিলেন বলে জানা যায়। কালো টাকায় কেনা মূল্যবান উপহার সুকেশ তাঁকে দিয়েছিলেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একাধিক বার তলব করেছে জ্যাকলিনকে। সুকেশ বর্তমানে জেলে। যদিও জ্যাকলিন দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। সুকেশের সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে তিনি বলেছিলেন, “আমি বর্তমানে একটি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তবে আমি নিশ্চিত যে, আমার বন্ধু এবং অনুরাগীরা পাশে থাকবেন। আমার গোপনীয়তায় হস্তক্ষেপ না করলে খুশি হব।”
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেতিবাচক মন্তব্য নিয়ে মুখ খুললেন জ্যাকলিন। বললেন, ‘মানুষ হিসেবে আমি চাই সবাই আমাকে পছন্দ করুক। খুব স্বাভাবিক একটা ব্যাপার। কেউ যদি আপনাকে পছন্দ না করেন তা হলে আপনার অস্বস্তি শুরু হয়। তবে বিদ্বেষ থাকলে সেটা জেনেবুঝে থাকা ভাল। আমি কী দোষ করেছি? কেউ জানেন? তারকাদের পান থেকে চুন খসলে দোষ হাজার গুণ হয়ে যায়। আমার প্রতি এত কঠোর হওয়ার কারণ জানতে চাই!’
তবু জ্যাকলিন এখনও জীবনে আস্থা রাখতে চান। ইতিবাচক থাকতে চান। সে কারণেই আত্মসমালোচনায় জোর দিচ্ছেন।
কিচ্ছা সুদীপের সঙ্গে ‘বিক্রান্ত রোনা’ সিনেমায় অভিনয় করেছেন জ্যাকলিন। সিনেমাটি ভালো ব্যবসাও করছে। মুক্তির অপেক্ষায় আছে রণবীর সিংহ এবং পূজা হেগড়ে অভিনীত ‘সার্কাস’ সিনেমা।

পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
৫ ঘণ্টা আগে
রোজার ঈদে আবারও আসছে সংগীতবিষয়ক বিচিত্রানুষ্ঠান ‘ইমরান শো, বকুল ও চন্দনে গানের বন্ধনে’। কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি সাজানো হয়েছে গীতিকার কবির বকুলের লেখা ও কণ্ঠশিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান দিয়ে।
৭ ঘণ্টা আগে
চ্যানেল আই আয়োজিত সংগীতবিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠের প্ল্যাটফর্ম দিয়ে মিডিয়ায় আগমন ইমরান মাহমুদুলের, অন্যদিকে একই প্রতিষ্ঠানের ক্ষুদে গানরাজের প্ল্যাটফর্ম দিয়ে গানের ভুবনে পেশাগত যাত্রা শুরু জেরিন তাসনিম নওমির। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন তাঁরা।
১৮ ঘণ্টা আগে
আগামী ঈদে প্রচারের লক্ষ্যে চয়নিকা চৌধুরীর গল্পে ও নির্দেশনায় তৈরি হলো টেলিফিল্ম ‘ভালোবাসার অন্য নাম তুমি’। নাটকটি রচনা করেছেন ইফফাত আরেফীন তন্বী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চার তারকা অভিনয়শিল্পী ডলি জহুর, শহীদুজ্জামান সেলিম, দীপা খন্দকার ও রিচি সোলায়মান।
১৮ ঘণ্টা আগে