তাইওয়ানে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধির সংলাপ স্থগিত করেছে চীন। জলবায়ু আলোচনাসহ আরও বেশ কয়েকটি খাতে সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছে বেইজিং। স্থানীয় সময় আজ শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং যুক্তরাষ্ট্রের সঙ্গে আন্তসীমান্ত অপরাধ, মাদক পাচার, অবৈধ অভিবাসী অনুপ্রবেশসহ সব মিলিয়ে আটটি খাতে সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে বলে নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ ছাড়া, পেলোসি তাঁর এশিয়া সফরের সর্বশেষ গন্তব্য জাপান ত্যাগ করার পরপরই একটি বিবৃতি প্রকাশ করে চীন। সেখানে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামুদ্রিক সামরিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যে বৈঠক পরিকল্পিত ছিল তাও বাতিল করা হয়েছে।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। স্থানীয় সময় আজ শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়ায় এই ঘোষণা দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পেলোসি তাইওয়ান সফরের মাধ্যমে চীনের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতরভাবে হস্তক্ষেপ করেছেন এবং চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করেছেন। এসব কারণে বেইজিং পেলোসি এবং তাঁর সংশ্লিষ্ট পরিবারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।’
তবে এই নিষেধাজ্ঞার আওতায় কে বা কারা পড়বেন এবং কবে, কখন কোন এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে সেই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। চীন সাম্প্রতিক বছরগুলিতে বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। চীনের মূল স্বার্থের বিরুদ্ধে কাজ করা এবং হংকং ও জিনজিয়াংয়ের মানবাধিকার ইস্যুতে উচ্চকিত হওয়ায় এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এর আগে, গত সপ্তাহে তাইপে সফর করেন ন্যান্সি পেলোসি। তাঁর ১৮ ঘণ্টার সফরের প্রতিক্রিয়া তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন। যুক্তরাষ্ট্র এবং তাইওয়ান চীনের এই মহড়াকে ‘উসকানিমূলক আচরণ’ বলে আখ্যা দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২১ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে