চীনকে ‘শয়তান প্রতিবেশী’ বলে আখ্যা দিয়েছেন তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেঙ–চ্যাঙ। তাইওয়ানকে ঘিরে চীনের সামরিক মহড়ার সময় বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় তাইওয়ানের ভূখণ্ডের একেবারে কাছাকাছি। এই বিষয়ে সু সেঙ–চ্যাঙকে প্রশ্ন করা হলে স্থানীয় সময় শুক্রবার তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইপে সফর নিয়ে ভয়াবহ উত্তেজনা বিরাজ করছে তাইওয়ান প্রণালিতে। এই সফরের আগেই বারবার যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল চীন। দেশটির আপত্তি আমলে না নিয়েই তাইপেতে ১৮ ঘণ্টার একটি ঝটিকা সফরে আসেন ন্যান্সি পেলোসি। পেলোসির সফরে তীব্র প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার রাত থেকেই তাইওয়ানের আশপাশে মহড়া চালানো শুরু করে চীন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের আশপাশে চলতে থাকা চীনের সামরিক মহড়ার বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি সু সেঙ–চ্যাঙ। তবে তিনি বলেন, তাইওয়ানের ‘শয়তান প্রতিবেশী’ আমাদের দোরগোড়ায় নিজেদের শক্তিমত্তা দেখাচ্ছে।
সাংবাদিকদের তিনি বলেন, চীন ইচ্ছা করেই সামরিক মহড়া চালানোর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত জলপথের শান্তি বিঘ্ন ঘটাচ্ছে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তাইওয়ানের আশপাশে চীন যে মহড়া চালাচ্ছে তা স্পষ্টতই অন্যায্য উসকানি। ওয়াশিংটন বারবার বেইজিংকে পরিষ্কারভাবে জানিয়েছে যে, তাঁরা কোনো সংকট চায় না। তিনি আরও বলেন, চীন যা করছে তা অসামঞ্জস্যপূর্ণ আচরণ এবং একই সঙ্গে তাৎপর্যপূর্ণও। যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে উদ্বিগ্ন তবে কোনো উসকানি দেবে না এই বিষয়ে। চীন যা করেছে তা কোনোভাবেই ন্যায্য বলে প্রমাণ করা যাবে না।

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২১ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে