তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চলাকালে চীনের ছোড়া পাঁচটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়েছে বলে মনে করছেন জাপানি কর্মকর্তারা। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
বেইজিংয়ের কড়া সতর্কবার্তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি গত বৃহস্পতিবার তাইওয়ান সফর করেছেন। এরপর থেকে তাইওয়ানের চারপাশ ঘিরে সর্বকালের সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করেছে চীন।
জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেশটির উপকূলরেখা থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত। এর আঞ্চলিক জলসীমার বাইরে এবং জাপানের দক্ষিণতম দ্বীপ অঞ্চল ওকিনাওয়ার কিছু অংশ তাইওয়ানের কাছাকাছি।
বৃহস্পতিবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি সাংবাদিকদের বলেছেন, ‘চীনের ছোড়া ৯টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে পাঁচটি জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে পড়েছে বলে মনে করা হচ্ছে।’
এ ব্যাপারে কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন নোবুও কিশি। তিনি বলেছেন, ‘একটি গুরুতর সমস্যা, যা আমাদের জাতীয় নিরাপত্তা ও আমাদের নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করে।’
নোবুও কিশি বলেছেন, ‘যে পাঁচটি ক্ষেপণাস্ত্র বিশেষ অর্থনৈতিক অঞ্চলে পড়েছে, সেগুলো ওকিনাওয়ার হেটেরুমা দ্বীপের দক্ষিণ-পশ্চিমে বিস্ফোরিত হয়েছে বলে মনে হচ্ছে।’
জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চীনের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো পড়েছে বলেও জানিয়েছেন তিনি।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশিও তাইওয়ানের আশপাশে বেইজিংয়ের সামরিক মহড়াকে অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। নমপেনে তিনি সাংবাদিকদের বলেন, ‘চীনের গত কয়েক দিনের পদক্ষেপগুলো এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুতর প্রভাব ফেলছে।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
২১ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৩ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে