
২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ।
আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটে এ ফল দেখতে পারবেন শিক্ষার্থীরা। গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ ৮৫ হাজার ৫৮২ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ৪৩ দশমিক ৩৭ শতাংশ, অর্থাৎ ৬৬ হাজার ৭৭১ জন। সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫০ পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন দুইজন। একজনের নাম সুমাইয়া রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। যৌথভাবে প্রথম হওয়া আরেক শিক্ষার্থীর নাম সুমাইয়া বিনতে মাসুদ। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ভর্তি পরীক্ষা দিয়েছেন।
প্রসঙ্গত, গত ৩০ জুলাই বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারা দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এক যোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘ক’ ইউনিটের পরীক্ষায় সারাদেশে ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী অংশ নেন।

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...
৯ ঘণ্টা আগে
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
২০ ঘণ্টা আগে
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্ন পূরণে এবার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
১ দিন আগে
শিক্ষার্থীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী করার লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ১৮টি এসি বাস চালু করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ইউআইইউ ক্যাম্পাসে এই এসি বাস সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ দিন আগে