মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চীনের সঙ্গে চলমান উত্তেজনার পারদ চড়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) রাতে তাইপে পৌঁছানোর মধ্য দিয়ে তাইওয়ান সফর শুরু করেছেন পেলোসি। তিনি পৌঁছানোর পরই তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চল দিয়ে ২১টি চীনা সামরিক বিমান উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন তাইপের কর্মকর্তারা।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ২১টি সামরিক বিমান ২ আগস্ট রাতে তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেছিল।’
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, তাইওয়ানের এডিআইজেড চীনের দাবি করা স্বশাসিত এই অঞ্চলের প্রচলিত আকাশসীমা নয়। তাইওয়ানের এডিআইজেডে চীনের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের কিছু অংশও অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া চীনের মূল ভূখণ্ডের কিছু অংশও রয়েছে। যদিও তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ মনে করে বেইজিং।
এদিকে পেলোসি তাইওয়ান পৌঁছানোর দিন সীমান্তের কাছে চীনা সাঁজোয়া যান এবং অন্যান্য সামরিক সরঞ্জামের বহর দেখা যায়। টুইটারে ‘ইয়িন সুরা’ নামক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চীনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাংক। আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দাবি করা হয়েছে, পেলোসি তাইওয়ান পৌঁছানোর দিন সন্ধ্যায় অঞ্চলটির সীমান্তের কাছে সেনা জমায়েত করতে শুরু করে বেইজিং।
এর আগে বেইজিং সতর্ক করেছিল, পেলোসির সফরের পরিণতি ‘খুব গুরুতর’ হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, পেলোসি যদি তাইওয়ান সফরে যান, তাহলে চীনের সামরিক বাহিনী অলস বসে থাকবে না। আমেরিকা যদি হস্তক্ষেপ বন্ধ না করে, তাহলে চীন ‘বৈধভাবে যেকোনো পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত’ বলেও সতর্ক করা হয়।

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা, পুলিশ কর্মকর্তাদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে সেনাবাহিনীর অন্তত ৪০ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে...
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর এবার বিধ্বস্ত উপকূলীয় অঞ্চলে শুরু হয়েছে ব্যাপক লুটপাট। গত বুধবারের প্রলয়ংকরী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া লা গুয়াইরা অঞ্চলের অন্তত একটি বড় শপিং মলে আজ বৃহস্পতিবার প্রকাশ্যে লুটপাটের ঘটনা ঘটেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সংবাদকর্মীরা...
৮ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। তবে তেহরানের এই আমন্ত্রণ নয়াদিল্লিকে বড় ধরনের কূটনৈতিক ও কৌশলগত পরীক্ষায় ফেলে দিয়েছে...
১২ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক ব্রিটিশ টিকটক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। ব্রুক জর্জ নামের ২৩ বছর বয়সী ওই তরুণী বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তিনি ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করছে তাঁর পরিবার।
১২ ঘণ্টা আগে