শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাড়ি থেকে উদ্ধার করা কয়েক মিলিয়ন রুপি আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৯ জুলাই বিক্ষোভকারীদের ভয়ে প্রাসাদ ছেড়ে পালান গোতাবায়া। সে সময় বিক্ষোভকারীরাই ওই অর্থ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতীয় এবং শ্রীলঙ্কান একাধিক সংবাদমাধ্যম থেকে এই তথ্য জানা গেছে।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদাদেরানা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৯ জুলাই কলম্বো ফোর্ট আদালতের ম্যাজিস্ট্রেট থিলানা গামাগে দেশটির পুলিশের প্রধানকে এই বিষয়ে একটি তদন্ত পরিচালনার নির্দেশে দিয়েছেন। একই সঙ্গে ম্যাজিস্ট্রেট পুলিশ ওই অর্থ কেন আদালতে জমা দিতে দেরি করেছে সেই বিষয়েও জবাবদিহি করার নির্দেশ দিয়েছে।
আদাদেরানার প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় বিক্ষোভকারীরা গোতাবায়ার প্রাসাদ থেকে প্রায় ১৮ মিলিয়ন রুপি উদ্ধার করেছিল। পরে বিক্ষোভকারীরা সেই অর্থ পুলিশের কাছে হস্তান্তর করে। আদালত এই বিষয়টিও খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশ দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে—ম্যাজিস্ট্রেট এই সময় বলেন, প্রায় ৩ সপ্তাহ দেরি টাকা আদালতে হস্তান্তর করার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। ফলে, পুলিশ কেন অর্থ জমা দিতে দেরি করেছে সেই বিষয়ে সন্দেহ করার মতো যথেষ্ট কারণ রয়েছে।
এদিকে, গোতাবায়া রাজাপক্ষে সিঙ্গাপুর থেকে শ্রীলঙ্কায় ফিরে আসবেন বলে জানা গেছে। তিনি পালিয়ে যাননি। তবে তিনি কবে ফিরবেন, সেটি নিশ্চিত নয়। গত মঙ্গলবার বর্তমান মন্ত্রিসভার মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনা সাংবাদিকদের এ কথা জানান।
প্রসঙ্গত, নজিরবিহীন গণবিক্ষোভের জেরে প্রায় দুই সপ্তাহ আগে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন গোতাবায়া রাজাপক্ষে। পরে সেখান থেকে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নেন এবং সেখান থেকেই ই-মেইলে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠান।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি।
৭ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সাবেক সহযোগী চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের দুই কোটি রুপি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের...
৮ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা কয়েক দশক ধরে অব্যাহত থাকলেও জাপানে এমন একটি বয়সী জনগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
৯ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
১০ ঘণ্টা আগে