নাচ, গান, অভিনয়, আবৃত্তি, আঁকা—নানাভাবেই ডিজিটাল মিডিয়ায় নিজেদের প্রতিভার জানান দিচ্ছেন তরুণ প্রজন্ম। এসব কনটেন্ট ইউটিউব, ফেসবুক, টিকটকসহ বিভিন্ন মাধ্যমে আপলোড করে অর্থ আয় করছেন তাঁরা। এবার এমন একটি সুযোগ এনেছে বাংলালিংক। তাদের ডিজিটাল এন্টারটেইনমেন্ট অ্যাপ টফি-তে কনটেন্ট আপলোড করে অর্থ আয় করতে পারবেন দেশের কনটেন্ট ক্রিয়েটররা।
বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের উপস্থিতিতে আয়োজিত ‘টফি কন’ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি টফিতে একটি চ্যানেল খুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের একটি ভিডিও শেয়ার করে অনুষ্ঠান উদ্বোধন করেন। দেশের নানা প্রান্ত থেকে তিন শর বেশির কনটেন্ট ক্রিয়েটর এই অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাংলাদেশে কনটেন্ট ক্রিয়েশনের সম্ভাবনা’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় যোগ দেন জুনাইদ আহমেদ পলক, বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত, নগদ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক, বিকাশ লিমিটেড-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহমেদ এবং অভিনেতা তারিক আনাম খান।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে