দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। নভেম্বরে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে সুযোগ না পেয়ে চিলিয়ানদের মনে চলছে হাহাকার। তারা অবশ্য এখনো হাল ছাড়েনি, শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ফুটবল মহারণে অংশ নিতে। এবার তারা ফিফা আপিল কমিটির কাছে আবেদন করেছে ইকুয়েডরের বিরুদ্ধে। চিলির ফুটবল ফেডারেশনের অভিযোগ, দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর বায়রন কাস্টিয়োকে অন্যায়ভাবে খেলিয়েছে।
চিলি এর আগেও একই আবেদন করেছিল ফিফার কাছে। ফিফা গত মাসের ১০ জুন তাদের আবেদন খারিজ করেছে। সে সময় ফিফার পক্ষ থেকে বলা হয়েছিল, চিলি চাইলে ফিফা আপিল কমিটির কাছে আবেদন করতে পারবে। কাতার বিশ্বকাপে খেলতে দেশটি এবার শেষ সম্বল কাজে লাগিয়েছে।
চিলির প্রথম অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফা রায় দিয়েছিল, ইকুয়েডরের বিশ্বকাপে খেলতে কোনো সমস্যা নাই। কিন্তু অ্যালেক্সিস সানচেজ-আর্তুরো ভিদালদের ফুটবল ফেডারেশন নতুন করে ফিফা আপিল কমিটির কাছে আবেদন করায় ইকুয়েডরের অংশগ্রহণ নিয়ে আবারও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। চিলির ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘আমাদের তদন্তে আমরা সম্পূর্ণরূপে নিশ্চিত যে বায়রন কাস্টিয়োর ক্ষেত্রে নকল ইকুয়েডেরিয়ান কাগজপত্র ব্যবহার করা হয়েছে। এটি শুধু ২০২২ সালের বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে নয়, ফুটবলের ফেয়ারপ্লের পরিপন্থী হয়েছে।’
চিলির অভিযোগ, বাইরন কাস্টয়োরের জন্ম কলম্বিয়ার তুমাকোয়। ইকুয়েডর ভুল জন্মসনদ ও নাগরিকত্ব সনদ বানিয়ে বিশ্বকাপের বাছাইপর্বে এই ডিফেন্ডারকে খেলিয়েছে। ফিফা আপিল কমিটির তদন্তে যদি বিশ্বকাপে ৯ বার অংশগ্রহণকারী দেশটির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে বিশ্বকাপে খেলার যোগ্যতা হারাবে ইকুয়েডর। দক্ষিণ আমেরিকান (কনমেবল) অঞ্চলের বাছাইয়ে চতুর্থ হয়ে কাতারের টিকিট পেয়েছিল ইকুয়েডর। যদি তাদের বহিষ্কার করা হয়, তাহলে ১৪ পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে যাবে দেশটি। আর চিলি আরও ৫ পয়েন্ট পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করবে। কারণ, তাদের বিপক্ষে দুই লেগেই খেলেছেন কাস্টিয়ো।

প্রথমার্ধের জোড়া গোল বাতিলের ধাক্কা, এরপর গোল হজম করে পিছিয়ে পড়া—সব মিলিয়ে আইভরি কোস্টের বিপক্ষে চরম ব্যাকফুটে ছিল জার্মানি। তবে শেষ মুহূর্তের নাটকীয়তা আইভরি কোস্টের মুখ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা। বদলি নামা ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২–১ ব্যবধানের জয়ে ইউলিয়ান নাগেলসমানের দল নিশ্চিত করেছে নকআউট পর্বে
১ ঘণ্টা আগে
ব্রাজিলের ৯ নম্বর জার্সিটার ওজনই আলাদা। রোনালদো নাজারিও এই জার্সি পরেই বিশ্ব মাতিয়েছেন, ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়েছেনও। তবে রোনালদো-পরবর্তী যুগে কেউই সেভাবে সেই জার্সির ভার সেভাবে বহন করতে পারেননি।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ শুরুর আগে স্পেনকে অনেকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে দেখেছেন। ইউরো ২০২৪ জয়ের পর লুইস দে লা ফুয়েন্তের দলটিকে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশছোঁয়া। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই নবাগত কেপ ভার্দের সঙ্গে স্পেন গোলশূন্য ড্র করায় সেই প্রত্যাশায় একটা ধাক্কা খেয়েছে।
৩ ঘণ্টা আগে
এরপর সুইডেন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করলেও ডাচদের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি। অবশ্য খেলার শেষ দিকে নেদারল্যান্ডসের আক্রমণভাগের ধার আরও বেড়ে যায়। ম্যাচের ৮৯ মিনিটে সুইডেনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সেই সামারভিল। মেমফিস ডিপাইয়ের সঙ্গে চমৎকার পাস খেলে বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর সুইডিশ গোলরক্ষককে ক
৪ ঘণ্টা আগে