উপকরণ
নোনা ইলিশ ১টি, কুমড়োপাতা, পেঁয়াজ বাটা পরিমাণমতো, মরিচ, হলুদ ও ধনেগুঁড়ো পরিমাণমতো, তেল পরিমাণমতো।
প্রণালি
প্রথমে মাথা আর লেজ বাদে নোনা ইলিশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো করে নিন। কুমড়োপাতা ধুয়ে পানি শুকিয়ে নিন। এরপর মসলাগুলো সামান্য তেলসহ একসঙ্গে মিশিয়ে নিন। এবার মসলা মিশ্রিত উপকরণ নোনা ইলিশের টুকরোগুলোতে এপিঠ-ওপিঠ করে মাখিয়ে নিন। তারপর একটি একটি করে নোনা ইলিশের টুকরো কুমড়োপাতা দিয়ে মুড়িয়ে নিন। এমনভাবে মুড়িয়ে নিতে হবে যেন ভেতরের মসলা বাইরে বের না হয়। এবার কড়াইয়ে তেল দিয়ে অল্প আঁচে ধীরে ধীরে নোনা ইলিশের টুকরোগুলো এপিঠ-এপিঠ ভেজে নিন। হয়ে গেলে নামিয়ে নিন। নোনা ইলিশে লবণ থাকে বলে এ রেসিপিতে লবণ দেওয়া যাবে না। কুমড়োপাতাসহ গরম ভাতের সঙ্গে এটি খাওয়া যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২১ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫