
করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মারা যাওয়াদের ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, তবে টিকা নেওয়ার পরও মারা যাবে না এমন কথা কখনো বলা হয়নি। টিকা কিছুটা হলেও সুরক্ষা দেবে।
বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘করোনা মহামারি দেখা দেওয়ার পর অনেক গবেষণা করে টিকা আবিষ্কার করা হয়েছে। নিশ্চয়ই এটাতে উপকার আছে। সম্পূর্ণ প্রতিরোধব্যবস্থা না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। এবার যাঁরা আক্রান্ত হচ্ছেন, তাঁদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।’
অনেকে মডার্না টিকার দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবেন জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে টিকা অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত চেয়েছে এ সংক্রান্ত বাছাই কমিটি। আজ বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি অধিশাখা এই তথ্য জানিয়েছে।
১৭ মিনিট আগে
চিফ হুইপ বলেন, গণতান্ত্রিক দেশে বিরোধী দলের কাজ সব সময় সরকারের বিরোধিতা করা নয়। কারণ বিরোধী দলও একদিন সরকারে যেতে পারে। আমরা একটা স্মুথ গণতন্ত্র চাই। সেই কারণে যেটা সহযোগিতা করা দরকার, সেটা সহযোগিতা করবে; যেটা সমালোচনা করা দরকার, সেটা সমালোচনা করবে।’
২৩ মিনিট আগে
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না বেইজিং। তিস্তা প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মিয়ানমার ও আঞ্চলিক সংযোগসহ বিভিন্ন বিষয়ে চীনের অবস্থান তুলে ধরেন তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন তিনি।
৫ ঘণ্টা আগে