
দিলসান পেরেরা। লাল টুকটুকে একটা গাড়ি চালান। আকর্ষণীয় তার রং। কলম্বোয় মেরিন ড্রাইভের হোটেল থেকে সংসদের দিকে যাওয়ার পথে কথা হল ২৮ বছরের চালকের সঙ্গে। টুরিস্ট কমে গেছে, আয় নেই। জ্বালানির সংকট সবকিছু নিয়েই টুকটাক আলাপ চলছে (বাংলাদেশের সিএনজিকে এখানে টুকটুক বলে) তাই ভুল করবেন না ভেবে।
দিলসানের ডাক নাম দিলীপ। একই নামে বেশি মানুষ হওয়ায় দিলীপ হিসেবেই পরিচয় দেন। কথা বলতে বলতে চোখ পড়ল গাড়ির ড্যাশবোর্ডে একটি ছোট্ট নেমপ্লেটের (নাম লেখা বোর্ড) ওপর। সেনেরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কথায় কথা আসে, সেভাবেই আসলো নামটা দিলিপের দেড় বছরের মেয়ের। তার নামেই মাস আটেক আগে লাল গাড়িসহ তিনটি প্রাইভেটকার নিয়ে চালু করেন নিজের একটি ছোট্ট কোম্পানি।
পর্যটকদের পদচারণায় মুখর থাকা শ্রীলঙ্কায় ট্রিপের অভাব ছিল না। দম ফেলার সুযোগ পেতেন না। আজ ক্যানডি, কাল গল, পরশু হামবানটোটা। মাসে একেকটি গাড়িতেই প্রায় ৫ লাখ রুপি আয় হতো। তিনটায় গড়ে ১৪ থেকে ১৫ লাখ। সেখান থেকে সাড়ে ৪ লাখ ব্যাংকের কিস্তি, বাকি চালকদের বেতন দিয়ে আরামে চলতো সংসার।
গত চার মাসে কিস্তি দিতে পারেননি একবারও। সংসারে নেমেছে টানাটানি। কেমন যাচ্ছে দিনকাল? দিলিপের উত্তর-একবারের জন্যও মেয়েকে নিয়ে বাইরে খেতে যেতে পারেননি। মাসে বহু কষ্টে ২ লাখের মত কামাই হয়। তাতে কিস্তি দেওয়া সম্ভব নয়। যে কোম্পানির মাধ্যমে লোন নিয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। সময় নিয়েছেন।
জানালেন, সপ্তাহে একবার কিংবা কোনো সপ্তাহে কলম্বোয় বাসায় আসার সুযোগ পেতেন না। এখন প্রতি রাতেই বাসায় থাকেন। গত মাসে ৮ দিন একটানা জ্বালানি তেলের জন্য রাস্তায় অপেক্ষা করেছেন। তারপর মিলেছে অর্ধেক।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চিন্তিত দেড় বছরের মেয়ের বাবা বললেন, গত তিন-চার মাসে সেনোরার জন্য একটা খেলনা কিনতে পারিনি। এই অবস্থা কেটে যাক, এটাই একমাত্র চাওয়া।

১৯৭৬ সালের ঐতিহাসিক এন্টেবে বিমানবন্দর জিম্মি উদ্ধার অভিযানে নিহত ইসরায়েলি সেনা কমান্ডার ও বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ভাই ইয়োনাতান নেতানিয়াহুর একটি ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচন করেছে উগান্ডা। এন্টেবে সামরিক অভিযানের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী কামপালা থেকে প্রায়...
১ ঘণ্টা আগে
ক্যালিফোর্নিয়ার ১৪ নম্বর ইস্ট বে সংসদীয় আসনের এই বিশেষ নির্বাচনে আয়েশা ওয়াহাব তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মেলিসা হার্নান্দেজকে পরাজিত করেন। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর গত এপ্রিলে ওই আসনের তৎকালীন কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল পদত্যাগ করায় এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
বাড়ির কাজ করে না আনায় ছয় বছর বয়সী এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার পর স্কুলেই লুটিয়ে পড়ে শিশুটির মৃত্যু হয়। ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি বোর্ডিং হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ অন্তত নয়জনের মৃত্যুর পর স্থানীয় পর্যটন খাতে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনার পর কলকাতায় অবস্থানরত অনেক বাংলাদেশি পর্যটক তাঁদের নির্ধারিত সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশ
৪ ঘণ্টা আগে