বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন ‘আশিক বানায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তনুশ্রী লিখেছেন, তাঁকে হুমকি দেওয়া হচ্ছে, এমনকি, প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে।
ইনস্টাগ্রাম পোস্টে তনুশ্রী লিখেছেন, ‘আমাকে হয়রানি করা হচ্ছে। টার্গেট করা হয়েছে। আমাকে বলিউডে কাজ পেতে দেওয়া হচ্ছে না, কখনো আবার কাজের লোককে দিয়ে খাবারে বিষ মেশানোর চেষ্টা করা হচ্ছে। আমার গাড়ি ভাঙা হয়েছে। এভাবে দিনের পর দিন চলছে। ফ্ল্যাটের সামনে আজব সব ঘটনা ঘটছে।’
এই পোস্টে তনুশ্রী আরও লিখেছেন, ‘বলিউডে এখনো মাফিয়া শাসন চলছে। আমি নিশ্চিত তারাই এসব করছে। তবে আমি একটুও ভয় পাচ্ছি না। ওরা যদি মনে করে, আমি ভয়ে আত্মহত্যা করব। তাহলে ভুল ভাবছে। আমি এতটা ভিতু নই। আমি #মিটু কালপ্রিট এবং যে বেসরকারি সংস্থার কথা ফাঁস করেছি, তারাই আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। তোমাদের লজ্জা হওয়া উচিত!’
একসময় তিনি বলিউডে বেশ সাড়া ফেলেছিলেন তনুশ্রী। ২০০৫ সালে মুক্তি পাওয়া তনুশ্রীর প্রথম ছবি ‘আশিক বানায়া আপনে’ তাঁকে জনপ্রিয়তা এনে দেয়। এর পর ‘ভাগম ভাগ’ ও ‘ঢোল’র মতো একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ২০১০ সালের পর তনুশ্রীর আর কোনো সিনেমা মুক্তি পায়নি।
উল্লেখ্য, বিতর্কের কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তনুশ্রী। অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনেছিলেন অভিনেত্রী। কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধেও হয়রানির অভিযোগ এনেছিলেন তিনি। যদিও অভিযুক্তরা অভিনেত্রীর দাবি অস্বীকার করেন।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
২ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৫ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৪ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২০ ঘণ্টা আগে