যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশটিতে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। গত রোববারও দেশটির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী মঙ্গলবার দেশটির তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের আবহাওয়া বিভাগের প্রধান নির্বাহী অধ্যাপক পেনেলোপ এন্ডারসবি বিবিসি রেডিও ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সম্ভবত আমরা যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ দিন দেখতে যাচ্ছি আজ সোমবার কিন্তু আগামীকাল মঙ্গলবার এই তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।’
পেনেলোপ এন্ডারসবি আরও বলেছেন, ‘এখন তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও কিছু কিছু স্থানে তা ৪৩ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। তবে আমরা আশা করছি তাপমাত্রা সেই অবধি পৌঁছাবে না।’
এর আগে, গত রোববার যুক্তরাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্কটল্যান্ড ও ওয়েলসে জারি করা সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
আবহাওয়া দপ্তর তাদের ওয়েবসাইটে আগেই জানিয়েছিল, ‘সোমবার এবং মঙ্গলবারও মাত্রাতিরিক্ত, সম্ভবত রেকর্ডভাঙা তাপমাত্রা দেখা যেতে পারে।’ উল্লেখ্য, যুক্তরাজ্যে এর আগে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, যুক্তরাজ্যের মতো আরও বেশ কয়েকটি দেশেই দাবদাহ চলছে। গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নতুন মাত্রা পেয়েছে। কয়েক সপ্তাহ ধরে সংবাদ শিরোনামে থাকার পর শনিবার দলটির শত শত সমর্থক নয়াদিল্লিতে জড়ো হয়েছেন। ভারতের সংসদ ভবনের কাছের নির্ধারিত বিক্ষোভ এলাকায় আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীদের অনেককে...
১ সেকেন্ড আগে
ভারতে ভাইরাল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকে আজ শনিবার রাজধানী নয়া দিল্লিতে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্ব দিতে এসেছেন। এর মাধ্যমে দেশটির সবচেয়ে বড় অনলাইন যুব আন্দোলন প্রথমবারের মতো সরাসরি রাস্তায় নেমে এল।
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে আজারবাইজানে বিশেষ বাহিনী ও মোসাদ এজেন্ট মোতায়েন এবং সোমালিল্যান্ডে যুদ্ধবিমান জ্বালানি ভরার ঘাঁটি পরিচালনার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। সিএনএনের প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে আজারবাইজান।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের শান রাজ্যে রাশিয়ার প্রথম টাংস্টেন খনি প্রকল্পকে ঘিরে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। চীন-সমর্থিত ইউডব্লিউএসএর প্রভাববলয়ে রুশ কোম্পানির প্রবেশকে চীন ও রাশিয়ার প্রভাব বিস্তারের প্রতিযোগিতা এবং মিয়ানমারের ভারসাম্য রক্ষার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে