প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘গলুই’। এ সিনেমায় তাঁর সঙ্গে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী। বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে।
এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। ‘গলুই’ মুক্তি উপলক্ষে নিউইয়র্কে অবস্থান করছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলীক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে উচ্ছ্বসিত শাকিব খান নিজেও। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ‘গলুই’ সিনেমার প্রিমিয়ারে থাকবেন শাকিব খান। সিনেমার প্রমোশনের বিষয়ে পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অভিনেতা।
যুক্তরাষ্ট্রে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের সিইও ড. রাজ হামিদ বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাকে বিশ্বব্যাপী পৌঁছে দিতে। আমরা চাই সুস্থ চলচ্চিত্র, সুস্থ বিনোদনের জয় হোক সর্বত্র। তারই ধারাবাহিকতায় সরকারি অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্র যুক্তরাষ্ট্রে রিলিজ দিতে যাচ্ছে বায়োস্কোপ ফিল্মস।’
দর্শকরা থিয়েটারে এসে ‘গলুই’ দেখবেন এমন প্রত্যাশা জানিয়ে বায়োস্কোপ ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক নওশাবা রুবনা রশিদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে শাকিব খানের অনেক ভক্ত-অনুরাগী রয়েছেন। কিন্তু এর আগে সেখানে শাকিব খানের কোনো সিনেমা মুক্তি পায়নি। এই প্রথম যুক্তরাষ্ট্রের থিয়েটারে চলবে ‘গলুই’। আমাদের প্রত্যাশা বাংলা সিনেমাপ্রেমীরা থিয়েটারে এসে সিনেমাটি দেখবেন।’
‘গলুই’ ছবির নির্মাতা এস এ হক অলীক বলেন, ‘আমরা একটি পরিপূর্ণ বাংলা সিনেমা আমেরিকাপ্রবাসীদের উপহার দিতে যাচ্ছি। প্রস্তুতিও নিয়েছি। আশা করছি, সবাই সিনেমাটি উপভোগ করবেন।’ গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু।

২০২৩ সালের অক্টোবরে ঢাকায় গান শোনাতে এসেছিলেন অঞ্জন দত্ত। প্রিয় শিল্পীর গানে শ্রোতারা যখন বুঁদ হয়ে আছেন, তখন হঠাৎ সবাইকে চমকে দেন অঞ্জন দত্ত। স্টেজে গান গাওয়ার ফাঁকেই দেন নতুন ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। ‘দুই বন্ধু’ নামের সিরিজটিতে অঞ্জনের পরিচালনায় অভিনয় করেন বাংলাদেশের তমা মির্জা।
১৭ ঘণ্টা আগে
প্রেক্ষাগৃহে দাপট দেখাতে না পারলেও ওটিটিতে মুক্তির পর আলোড়ন তৈরি করে কিরণ রাওয়ের বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’। রেলস্টেশনে বদল হয়ে যায় দুই নববধূ। কারণ লম্বা ঘোমটা। সেই ঘোমটার আড়ালে নিজের সদ্য বিয়ে করা স্ত্রীকে চিনতে পারেনি বর। এরপর নানা মজার ও সংকটপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে নারী স্বাধীনতা
১৮ ঘণ্টা আগে
আল্লু অর্জুন অভিনীত ‘রাকা’ সিনেমা নিয়ে চলছে উন্মাদনা। ঘোষণার পর থেকে আলোচনার কেন্দ্রে অ্যাটলি পরিচালিত সিনেমাটি। এবার শোনা যাচ্ছে, রাকায় দেখা যাবে হলিউডের অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথকে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে দাবি করেছে, অ্যাটলির এই সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমায় খলনায়কের চরিত্রে
১৮ ঘণ্টা আগে
ঢাকা শহরের ৪১৬ বছর উদ্যাপনে ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ প্রতিপাদ্যে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উৎসবের অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব।
১৮ ঘণ্টা আগে