সাম্প্রতিক সময়ে তিন সংস্করণেই দাপটের সঙ্গে খেলছে পাকিস্তান। সবশেষে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে জিতেছে ওয়ানডে সিরিজ। তবু আইসিসি র্যাঙ্কিংয়ে সুবিধাজনক অবস্থানে নেই তারা। এ নিয়ে এবার প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আব্দুর রাজ্জাক। রাজ্জাক মনে করেন, আইসিসি র্যাঙ্কিংয়ে তার দলের এক নম্বরে থাকা উচিত ছিল।
আইসিসি র্যাঙ্কিংয়ে পাকিস্তান বর্তমানে টেস্টে ৬ নম্বরে, ওয়ানডেতে ৪ নম্বরে এবং টি-টোয়েন্টিতে তৃতীয় স্থানে আছে। দলের ধারাবাহিক পারফরম্যান্সের পরও নিজেদের অবস্থান ওপরের দিকে না থাকায় আইসিসি র্যাঙ্কিংয়ের প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তুলেছেন রাজ্জাক। এমনকি কারচুপি হয়েছে বলেও দাবি করেন সাবেক এই অলরাউন্ডার। এক সাক্ষাৎকারে রাজ্জাক বলেন, ‘সত্যি বলতে, পাকিস্তান দলকে এখনই আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা উচিত ছিল। পাকিস্তানি ক্রিকেটার হওয়ার কারণে এটা বলছি না। গত কয়েক বছরের পাকিস্তানের পারফরম্যান্সই এই দলে ঐক্যের পরিচয় দেয়।’
আইসিসির র্যাঙ্কিং প্রক্রিয়াটাই বোঝেন না উল্লেখ করে রাজ্জাক বলেন, ‘আমি আইসিসির র্যাঙ্কিং প্রক্রিয়া বুঝি না। দলটি গত চার-পাঁচ বছরে যেভাবে পারফর্ম করেছে, তাদের এক নম্বরে থাকা উচিত ছিল। আমি আশাবাদী যে দল ভালো পারফরম্যান্স চালিয়ে যাবে এবং বাবরের অধিনায়কত্বে আমরা সব সংস্করণেই এক নম্বর হব। আশা করি আসন্ন আইসিসি টুর্নামেন্টে পাকিস্তান দল ভালো পারফর্ম করবে।’
রাজ্জাক বাবরের প্রশংসা করেছেন আলাদা করে। পাকিস্তান অধিনায়কে মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘বাবর পাকিস্তান দলকে সব সংস্করণে এক নম্বরে নিয়ে যাবে। বাবর বর্তমানে আইসিসির ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্টে আছে চার নম্বরে।’

৯ গোল। নিজেদের ইতিহাসে বাংলাদেশের এত গোল হজম করেছে দুবার—১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়ার কাছে, ১৯৮২ সালে ইরানের কাছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯–২ গোলে হারের পর সেই লজ্জা বলা যায় কানের পাশ দিয়ে চলে গেছ। ম্যাচ শেষে বাংলাদেশ কোচ টমাস ডুলির কাছে জানতে চাওয়া হয়েছিল, এমন হার তাঁর কাছে কী অর্থ বহন করছে। উত্তরটা ছোট,
৯ ঘণ্টা আগে
কিছুক্ষণের মধ্যে ঘোষণা হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি। এবার বিশ্বকাপের ফরম্যাট বেশ জটিল। বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালের আগে তিনটি পর্বে বিভক্ত থাকবে। ১৪টি কোয়ালিফাই করা দলের মধ্যে সর্বনিম্ন র্যাঙ্কিংয়ের ৩টি দলকে নিয়ে ‘সুপার সিরিজ’ আয়োজনের মাধ্যমে এ টুর্নামেন্টের শুরু। দ্বিতীয় পর্বে ১২টি দলের মোট ৩
১০ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে শেষটা ভয়াবহ এক অভিজ্ঞতায় রূপ নিল বাংলাদেশের জন্য। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে স্বাগতিক ইন্দোনেশিয়ার তোপের মুখে পড়ে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরেছে জামাল-হামজারা। প্রথমার্ধেই ৬ গোল হজম করার পর শেষ দিকে গিয়ে আরও ৩ গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। রোমাঞ্চকর এই জয়ে
১১ ঘণ্টা আগে
কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামের পুনঃসংস্কারের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। ডিসেম্বরে বিসিবির নতুন টুর্নামেন্ট ডি-থ্রির টোয়েন্টি খেলা শুরুর আগে বাকি কাজ শেষ হবে
১১ ঘণ্টা আগে