বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরাসরি অংশগ্রহণের পাশাপাশি আর্থিক সাহায্যেও এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর সব সদস্যের একদিনের বেতনের সমপরিমাণ ১০ কোটি টাকার চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
গতকাল বুধবার এই চেক হস্তান্তর করা হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।
আইএসপিআর জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত বুধবার গণভবনে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেটসহ বাংলাদেশের বিস্তীর্ণ উত্তরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে যেতে পারেন। এরপর তাঁর সান ফ্রান্সিসকো যাওয়ার কথা রয়েছে...
২ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রীর মধ্যে কে কোন দায়িত্ব পালন করবেন, তা নির্ধারণ করে দিয়েছে মন্ত্রণালয়। আজ রোববার প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দুই প্রতিমন্ত্রীর কাজ বণ্টন করে দিয়ে পরিপত্র জারি করেছে।
৩ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাঁদের ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণে নতুন অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার।
৩ ঘণ্টা আগে
বিভিন্ন দেশে আমাদের অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। আমাদের মিশনগুলো সাধারণ শ্রমিকদের নিয়ে কাজ করে। শিক্ষার্থীদের দিকে সেভাবে খেয়াল করা হয় না। আমরা শিক্ষা কূটনীতি সেবা চালু করার প্রস্তাব করেছি। পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রহণ করেছেন...
৩ ঘণ্টা আগে