বৈচিত্র্যময় গান ও গানের চিত্রায়ণে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। তারই ধারাবাহিকতায় ঈদ উৎসবে এলো নতুন গান ‘পীরিতির কারবার’।
তাপসের কথা সুর ও সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নাদিয়া ডোরা।
১১ জুলাই রাতে প্রকাশিত হল গানটির টিজার। টিজারে শ্রোতা-দর্শকের জন্য চমক হিসেবে মডেল হয়ে হাজির হয়েছেন বলিউডের ‘কাঁটা লাগা’খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা। ক্যারিয়ারের দীর্ঘ বিরতির পর নতুন আত্মপ্রকাশেই টিএম রেকর্ডসের গানে সঙ্গী হলেন তিনি।
ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। এ গানের মধ্য দিয়ে এই প্রথম মৌলিক গানে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন সময়ের ব্যাতিক্রমী কণ্ঠস্বর নাদিয়া ডোরা। এমন বর্ণাঢ্য আয়োজনে নিজের আত্মপ্রকাশ নিয়ে উচ্ছ্বসিত শিল্পী। তিনি বলেন, ‘এ গানটা আমার জন্য অনেক স্পেশাল। এ গানের সাথে আমার অনেক ভালোবাসা ও আবেগ জড়িয়ে আছে, কেননা এটিই আমার প্রথম মৌলিক গান। তাপস ভাইয়ার কথা সুর ও অসাধারণ কম্পোজিশনে, মুন্নী ভাবির স্টাইলিংয়ে শেফালী জারিওয়ালার পারফরম্যান্সে গানটি অনবদ্য হয়েছে। আমি ভাইয়া-ভাবির প্রতি অনেক কৃতজ্ঞ আমার প্রতি বিশ্বাস রাখার জন্য। আশা করছি গানটি শ্রোতাদের দারুণ ভালো লাগবে।’
আগামী ১৪ জুলাই টিএম রেকর্ডসের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মুক্তি পেতে যাচ্ছে পুরো গানটি। এর আগে এই ঈদ উৎসবে প্রকাশিত হয় লুইপা ও পাপনের কণ্ঠে ‘হারিয়ে গেলাম’ শিরোনামের গান।

যুদ্ধের আবহে অস্কারের আসর। ক্যালিফোর্নিয়ার বিখ্যাত শপিং সেন্টার ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে ২০০২ সাল থেকে নিয়মিত অস্কারের অনুষ্ঠান করে দ্য একাডেমি। স্থানীয় সময় ১৫ মার্চ রাতে যখন সেখানে অস্কারের ৯৮তম আসর বসেছিল, পৃথিবীর আরেক প্রান্তে তখনো চলছিল যুদ্ধ।
৩ ঘণ্টা আগে
প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো।
৬ ঘণ্টা আগে
১৯৬১ সালে ওয়েলসের পন্টিপ্রিডে জন্মগ্রহণ করেন ফিল ক্যাম্পবেল। তিনি ১৯৮৪ সালে মোটরহেডে যোগ দেন এবং ২০১৫ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর ব্যান্ডটির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৫ সালে ব্যান্ডের মূল কান্ডারি লেমি কিলমিস্টারের মৃত্যুর পর মোটরহেড ভেঙে যায়।
১৫ ঘণ্টা আগে
এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২১ ঘণ্টা আগে