ঈদে নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন কণ্ঠশিল্পী রাহিদা লগ্না। গানের শিরোনাম ‘জল’। লগ্নার কণ্ঠে এই গান লিখেছেন ও সুর করেছেন তাপস চৌধুরী। সংগীতায়োজন করেছেন এম এইচ রাহেল।
জি সিরিজের ব্যানারে ‘জল’ গানটির ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিও প্রকাশের পর শ্রোতা দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। শ্রোতারা গানটির প্রতি ভালোলাগা প্রকাশ করেছেন। এই গানের ভিডিওচিত্রের নির্দেশনা দিয়েছেন ইকবাল হোসাইন।
গান প্রসঙ্গে লগ্না বলেন, ‘আমি ফোক গান করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ঈদের প্রকাশিতব্য গানটির কথা, সুর ও সংগীতায়োজন-সবকিছুই দারুণ হয়েছে। এ সময়ের শ্রোতাদের চাহিদা ও নিজের পছন্দ দুটির সমন্বয়েই গানটি তৈরি করেছি। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’
ছোটবেলা থেকেই গান শিখছেন লগ্না। তার প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। লগ্না বলেন,‘ বাবা রাফেউল ইসলাম এবং আনোয়ারা খাতুনের ইচ্ছাতে গানে আসা। শ্রী স্বপন কুমার সাহার কাছে ৪ বছর বয়সে গান শিখতে শুরু করি। তারপর দীর্ঘদিন আমার চাচা রাশেদুল ইসলামের কাছে গান শিখেছি। জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ থেকেও নেওয়া হয়েছে গানের প্রশিক্ষণ। ঢাকায় এসে নজরুল ইনস্টিটিউট থেকে গানের তালিমা নেওয়া হয়েছে দীর্ঘদিন।’
লগ্না সরল নামে ব্যান্ড দলের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন। দলটির ব্যানারে প্রকাশিত তার কণ্ঠে ‘দেহতরী’ শিরোনামের একটি গান শ্রোতাদের প্রশংসা পেয়েছিল।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১১ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে