করন জোহর জানিয়েছেন তাঁর অনুষ্ঠানের সঙ্গে বলিউডের প্রেমের নাকি যোগসূত্র রয়েছে। তাঁর ‘কফি উইথ করন’-এর আসনে বসে পছন্দের মানুষের নাম নিলেই নাকি ইচ্ছাপূরণ হয়।
ব্যাপারটা মোটেও কাকতালীয় নয়, এমন মনে করছেন অনেকেই। এর নাকি অনেক উদাহরণ আছে। ২০০৪ সালে শুরু হয় এই অনুষ্ঠান। এরপর এই অনুষ্ঠান ঘিরে কত না কাণ্ড ঘটে যায়। শুরু হয়েছে নতুন সিজন। এই সোফায় বসেই এক দিন ক্যাটরিনা বলেছিলেন, তাঁর ভিকি কৌশলকে ভালো লাগে। এখন তাঁরা সুখী দম্পতি। আলিয়াও নাকি এই সোফায় বসে বারবার রনবীরের নাম নিয়েছেন। পরে গাঁটছড়া বাঁধেন তাঁরা। সারা আলি খান ও কার্তিক আরিয়ানের প্রেমের শুরুও নাকি এই সোফা থেকেই!
করন বলেছেন ‘আমার অনুষ্ঠানের ওই আসনে জাদু আছে। এখানে বসে পছন্দের মানুষের নাম নিলেই তার সঙ্গে শুরু হয় প্রেম-পর্ব। এই আসনে বসেই এক দিন ক্যাটরিনা ভিকি কৌশলের প্রতি তাঁর দুর্বলতার কথা বলেছিল। সারা, কর্তিকের নাম বলেছিল। আর আলিয়া রণবীরের।’ এদের মধ্যে একমাত্র সারা-কার্তিকের সম্পর্ক ভেঙেছে। বাকিরা সুখে সংসার করছেন। সারা-কার্তিককে আবার একসঙ্গে দেখা যাচ্ছে, এর পিছনেও নাকি রয়েছে ওই সোফার ম্যাজিক। এমনটাই মনে করেন করন।
বন্ধুত্ব থেকে ভালোলাগা, ভালোলাগা থেকে ‘প্রেম’...আর প্রেমের পরেই বিচ্ছেদ। বলিউড সংবাদমাধ্যমগুলো বলছে, সারা-কার্তিকের মধ্যে নাকি সামান্য সৌজন্যমূলক কথাও ছিল না। কী করে এতটা তিক্ত হল সম্পর্ক? আর কেনই বা এক সময়ের জুটি ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ করে দিয়েছেন! সেই তথ্য আজও অজানা। নতুন খবর দুজনে আবারও প্রেমে মজেছেন।
বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে সারা আলী খান ও কার্তিক আরিয়ানকে। গত মাসেই এক অনুষ্ঠানের রেড কার্পেটে একসঙ্গে দুই জনকে ছবি তুলতেও দেখা গিয়েছে। আর তাতেই শুরু হয়েছে গুঞ্জন। সারা-কার্তিক পরস্পরের প্রেমে মজেছেন আবার।
এর আগেও দুইজন গভীর সম্পর্কে জড়িয়েছিলেন। ২০১৮ নাগাদ তাঁদের সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। এর পরেই জুটিকে দেখা যায় ‘লাভ আজ কাল’ সিনেমায়।
এই সিনেমা মু্ক্তির পরেই তাঁদের সম্পর্কেরও ইতি ঘটে যায়। সিনেমার মতো বাস্তবেও মুখ থুবড়ে পড়েছিল সারা-কার্তিকের সম্পর্ক। বলিউডের নতুন গুঞ্জন এই জুটিকে আবার একসঙ্গে দেখা যাচ্ছে। এই প্রসঙ্গে করন জোহরের মন্তব্য গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে।

ত্রয়োদশ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী পাঁচ বছর দলটি নেতৃত্ব দেবে বাংলাদেশকে। নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন শোবিজ তারকারা।
৫ ঘণ্টা আগে
আজ পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) দিনব্যাপী প্রচার করবে বর্ণিল অনুষ্ঠানমালা। ঋতুরাজ বসন্তের আগমন এবং ভালোবাসার আবহে সাজানো হয়েছে এসব অনুষ্ঠান।
৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বায়োপিকে যুক্ত হলেন বলিউড তারকা ফারহান আখতার। কিংবদন্তি ইংলিশ রক ব্যান্ড ‘দ্য বিটলস’-এর গল্প নিয়ে বায়োপিক বানাচ্ছেন ‘আমেরিকান বিউটি’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক স্যাম মেন্ডিস। এতে বিশ্ববিখ্যাত সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করবেন ফারহান।
৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি গানটাও ভালো করেন চঞ্চল চৌধুরী। যেকোনো অনুষ্ঠানে গান শোনানোর অনুরোধ তাঁকে রাখতেই হয়। বিভিন্ন শিল্পীর জনপ্রিয় গান কাভার করতেও দেখা গেছে তাঁকে। এবার প্রথমবারের মতো কলকাতার সিনেমায় গাইলেন চঞ্চল চৌধুরী। ব্রাত্য বসুর ‘শেকড়’ সিনেমায় শোনা যাবে চঞ্চলের গাওয়া গান।
৬ ঘণ্টা আগে