প্রতিবার কালারস চ্যানেলের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-কে ঘিরে থাকে প্রবল উন্মাদনা। প্রতিনিয়ত এই শো ঘিরে নানান খবর উঠে আসে। বাংলাদেশের দর্শকের মধ্যেও এর আগ্রহ দেখা যায়। ‘বিগবস’-এর মূল আকর্ষণ উপস্থাপক সালমান খান। ছোট পর্দায় তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। তাঁদের অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। কারণ, এখনই দেখা যাবে না ‘বিগ বস-১৬’। তার আগে ছোট পর্দায় আসছে রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-র নতুন সিজন। এমনটাই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
প্রতি বছর অক্টোবর মাসে নতুন সিজন নিয়ে ছোট পর্দায় ফেরে ‘বিগ বস’। চ্যানেল কর্তৃপক্ষ এ বার সিদ্ধান্ত নিয়েছেন, সেপ্টেম্বরে ‘ঝলক দিখলা যা’ এর নতুন সিজন দেখানো হবে। আর এই কারণেই পিছিয়ে যাচ্ছে ‘বিগ বস-১৬’ এর প্রচার। তবে কবে শুরু হবে এই বছর বিগ বস সে তথ্য এখনো জানা যায়নি।
যদিও ‘বিগবস-১৫’ সিজন খুব একটা সফল হয়নি। এই সিজনে ‘বিগ বস’-এর বাড়ির অতিথি হয়ে এসেছিলেন তেজস্বী প্রকাশ, করণ কুন্দ্রা, প্রতীক সেহজপাল, শমিতা শেঠি, নিশান্ত ভাট। এই সব জনপ্রিয় মুখও অনুষ্ঠানের টিআরপি বাড়াতে পারেনি। সিজনে জয়ী হন তেজস্বী প্রকাশ।
‘বিগবস-১৬’ নতুন কোন চমক নিয়ে আসবে, এই আশা নিয়েই অপেক্ষায় ছিলেন দর্শক। নতুন সিজনের মুক্তির দিন পিছিয়ে যাওয়ার খবরে হতাশ অনেকেই।

নতুন প্রজন্মের অভিনয়শিল্পী খোঁজার উদ্যোগ রিয়েলিটি শো ‘ফেস অব টুমরো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন এম এইচ এস লাবণ ও রাইসা সুলতানা। চ্যাম্পিয়ন জুটি পেয়েছেন ৫ লাখ টাকা পুরস্কার। প্রথম রানার্সআপ শৌমিক ও সিফনা পেয়েছেন ৩ লাখ টাকা এবং দ্বিতীয় রানার্সআপ তমাল ও মুনমুন পেয়েছেন ১ লাখ টাকা।
১৮ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি অনেক শিল্পীই ব্যবসায় যুক্ত। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত বিউটি পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। এবার ব্যবসায়ীর খাতায় নাম লেখালেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। তিনি যুক্ত হয়েছেন স্পিডটাচ অটোস নামের গাড়ি বিক্রির একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে।
১৮ ঘণ্টা আগে
ভারতীয় টিভি চ্যানেলের অন্যতম সফল সিরিজ ‘নাগিন’। ২০১৫ সালে কালারস টিভিতে পথচলা শুরু করেছিল ইচ্ছাধারী নাগিন ও প্রতিশোধের এই রোমাঞ্চকর ফ্যান্টাসি ড্রামা। গত ১১ বছরে সাতটি সফল মৌসুম পার করেছে সিরিজটি। সবশেষ গত জুনে শেষ হয়েছে নাগিনের সপ্তম সিজনের প্রচার। নাগিনের পথ এবার বাঁক নিয়েছে ভিন্ন দিকে।
১৯ ঘণ্টা আগে
মাদক-কাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ার কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা ইউ আ ইন। অবশেষে তিন বছর পর ক্যামেরার সামনে ফিরছেন তিনি। পরিচালক জাং জে হিয়োনের থ্রিলার সিনেমা ‘ভ্যাম্পায়ার’-এ অভিনয় করতে যাচ্ছেন তিনি।
১৯ ঘণ্টা আগে