ঈদ উপলক্ষ্যে প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী রফিক সাদীর নতুন গান ‘কলেজ রোড’। এটি মূলত কলেজ জীবনের সৃজনশীল বন্ধুদের আড্ডার একটি ক্যানভাস। অনেকগুলো গল্পের দৃশ্যপট। ‘র’ স্টুডিওর তত্বাবধানে নির্মিত গানটি বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পী নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।
চায়ের কাপে উড়াই তুড়ি/ অ্যাস্ট্রেতে রাখা ইচ্ছে ঘুড়ি/ রাত দিন আর টোষ্ট/ কলেজ রোড —এমন কথার গানটি লেখার পাশাপাশি এর সুর-সঙ্গীতায়োজন করেছেন রফিক সাদী।
গানটি প্রসঙ্গে তিনি বলেন, ‘কলেজ জীবনে মফস্বল শহরে আমাদের একটা দারুণ আড্ডা হতো। যেখানে শিল্পের নানান বিষয়, গান, কবিতা, নাটক এসব নিয়ে কথা হতো। চর্চা হতো। যেটা আমরা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় জীবনে পাই সবাই। আমরা কিভাবে যেন সেদিক থেকে একটু এগিয়ে ছিলাম। সেই গল্পের গান— কলেজ রোড। আমাদের অনেক আবেগ অনুভূতির স্থান কলেজ রোড। দামাল কিশোরের দল, ছুটে আসে রোদ্দুর হবার টানে, মফস্বল শহরের শিল্পের আঙিনায়। কলেজ রোড তারই উপাখ্যান।”
রফিক সাদীর গাওয়া প্রকাশিত অন্যান্য গানগুলোর মধ্যে ‘ভালো থেকো’ (কবি হুমায়ুন আজাদের শুভেচ্ছা কবিতা) , “ক্লান্ত পথিক”, “ঈদ ঈদ লাগে”, “আমি এবং তুমি” শ্রোতামহলে বেশ প্রশংসিত।

সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদের পরিকল্পনা ও পরিচালনায় চ্যানেল আইয়ে আসছে লোকগান নিয়ে নতুন অনুষ্ঠান ‘আই ফোক ফিভার’। দেশের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে লোকগান শোনা যাবে এই অনুষ্ঠানে। এরই মধ্যে রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার সাবিনা ইয়াসমীন। আই ফোক ফিভার অনুষ্ঠানের জন্য তিনি গেয়েছেন...
১ ঘণ্টা আগে
‘উৎসব’ দিয়ে তাক লাগানোর পর ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আসছেন নির্মাতা তানিম নূর। গতবারের মতো এবারও উপন্যাস অবলম্বনে সিনেমা বানিয়েছেন তিনি। হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। নির্মাতা আশা করছেন, উৎসবকে ছাড়িয়ে যাবে তাঁর এই নতুন সিনেমা।
১ ঘণ্টা আগে
গত বছর শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাটি প্রযোজনা করেছিল রিয়েল এনার্জি। এ বছর তারা বানাচ্ছে ‘রাক্ষস’। এই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, তাঁর বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১৫ ঘণ্টা আগে