সরকারি বিভিন্ন বাঁধা-নিষেধের কারণে ভোগান্তিতে পড়েছে মোটরসাইকেল চালকেরা। ঈদের আগে ও পরে ৬ দিন মোটরসাইকেলে করে দেশের এক জেলা থেকে অন্য জেলায় যেতে তাঁদের নিতে হচ্ছে মুভমেন্ট পাস। তবে মুভমেন্ট পাস নিতে গিয়েও ভোগান্তির শিকার হচ্ছেন অনেকে। অনেকে আবার জানেনই না কীভাবে, কোথা থেকে মুভমেন্ট পাস নিতে হবে।
আজ শুক্রবার রাজধানীর ৮টি উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয় থেকে মুভমেন্ট পাস নিয়েছেন মাত্র ১৮৭ জন। রমনা থেকে ৭০ জন, তেজগাঁও থেকে ২৫ জন, উত্তরা থেকে ১১ জন ও মিরপুর থেকে ৮১ জন মুভমেন্ট পাস নিয়েছেন। গুলশান ও ওয়ারী ডিসি (ট্রাফিক) কার্যালয় থেকে কেউ মুভমেন্ট পাস নেননি। এছাড়াও লালবাগ ও মতিঝিল থেকে কতজন মুভমেন্ট পাস নিয়েছেন তা জানা যায়নি। এসব তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) আবু তালেব।
সরেজমিনে রমনা উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ে গিয়ে দেখা যায় বেশ কয়েকজন মুভমেন্ট পাস নেওয়ার জন্য অপেক্ষা করছেন কিন্তু কার্যালয়ে দায়িত্বরত কেউই নেই। এ সময় সেবা ডেস্কে থাকা একজন কনস্টেবলকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, আজকে আর দেওয়া হবে না, আগামীকাল দেওয়া হবে। পরবর্তীতে রমনা উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জয়দেব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে মুভমেন্ট পাস দেওয়ার কোন সময়সীমা নির্ধারণ করা হয়েছে কী-না জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিষয়টি দেখছি।’ পরবর্তীতে অপেক্ষারত কয়েকজনকে মুভমেন্ট পাস দেওয়া হয়।
ট্রাফিক কার্যালয়ে আসা পান্থপথের বাসিন্দা মো. এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘নতুন বাইক কিনেছি তাই বাসার নিচে রেখে যেতে চাচ্ছি না কারণ ঈদের সময় চুরি হয়। কিন্তু পাস নিতে এসে প্রায় ঘণ্টাখানেক ধরে দাঁড়িয়ে আছি। এখানে কেউ নেই। আজকেই নিতে হবে।’
পাস নিতে মিরপুর থেকে আসা আরেক চালক আমীর হামজা বলেন, ‘সব ডিসি অফিসেই যে দেয় তা তো জানি না। শুনেছি শুধু রমনা থেকেই দেবে। আগে জানলে তো মিরপুর থেকেই নিতাম।’

নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর ছয় মাস পেরিয়ে গেল। এর মধ্যে জাতীয় সংসদের অধিবেশন বসেছে দুইবার। মন্ত্রিসভার রদবদলও হয়ে গেল একবার। কিন্তু সংসদীয় কমিটিগুলো গঠনের গতি খুবই ধীর। ৫০টি কমিটির মধ্যে ছয় মাসে গঠিত হয়েছে মাত্র ১৫টি।
২ ঘণ্টা আগে
মন্ত্রিসভা থেকে কয়েকজনের বাদ পড়ার গুঞ্জন থাকলেও গত শুক্রবারের পরিবর্তনে তা না হওয়ায় তাঁদের উৎকণ্ঠা কেটে গিয়ে স্বস্তি ফিরেছে। কর্মদক্ষতা, দাপ্তরিক কর্মকাণ্ডসহ কিছু কারণে কয়েকজনের বাদ পড়ার গুঞ্জন চলছিল। তবে শুক্রবারের রদবদলে নতুন তিনজন পূর্ণ মন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী যুক্ত হয়েছেন, বাদ পড়েছেন একজন।
৩ ঘণ্টা আগে
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার আমাদের সঙ্গে দূতাবাসের কথা হয়েছে। একাধিক দূতাবাসের ই-মেইলে যে বার্তা দেওয়া হয়েছে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তদন্ত চলছে। তা ছাড়া এসব ই-মেইল স্ক্যাম মনে হচ্ছে...
৫ ঘণ্টা আগে
আমরা ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক চাই। কেন চাইব না? তারা আমাদের প্রতিবেশী। আমাদের একটি কার্যকর সম্পর্ক থাকা উচিত। শুধু ভারতের সঙ্গে নয়, কোনো দেশের সঙ্গেই আমরা আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কিছু করতে পারি না...
৭ ঘণ্টা আগে