
২০২১ সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাব কমতে শুরু করে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়সহ তৃণমূল ত্যাগকারী অনেক নেতাই তৃণমূলেই ফিরে আসেন। ভারতীয় পার্লামেন্টের একাধিক সদস্য, দলীয় একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় শক্তি আবারও বাড়তে শুরু দলটির।
এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। তবে, সম্প্রতি হায়দরাবাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর আবারও পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিতে চাইছে বিজেপি। আর এ লক্ষ্যে, বিজেপি মাঠে নামাতে চাইছে জনপ্রিয় চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তীকে। সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপিকে শক্তিশালী করার কথা ঘোষণা করেন। তারপরই সোমবার পশ্চিমবঙ্গে আসেন হিন্দি সিনেমার জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে স্বীকার করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তবে শাসক দল তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে গুরুত্ব দিতেই নারাজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা প্রচারে নেমেও ২০২১ সালে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জয়ী হতে পারেনি। বরং নির্বাচনের পর দলের শক্তি অনেকটাই কমেছে। বিজেপির জনপ্রতিনিধিদের মধ্যে রীতিমতো তৃণমূল যোগ দেওয়ার হিড়িক লেগে যায়। কর্মীরাও তাই অনেক বেশি হতাশ হয়ে পড়েন।
২০১৯ সালের জাতীয় সংসদের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে বিজেপি ১৮ টিতে জয়লাভ করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার সেই আসনও তাদের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। তাই এখন থেকেই দলকে শক্তিশালী করতে চাইছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।
মিঠুন জানিয়েছেন, দিল্লির নেতাদের নির্দেশে মানুষের উন্নতির জন্য তিনি কাজ করবেন পশ্চিমবঙ্গে। তবে প্রদেশ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই। বিজেপি নিজেই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে।

সৌদি আরবে জরুরি অবতরণ করা ফ্লাইদুবাইয়ের একটি বিমানে থাকা ইসরায়েলি যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে ইসরায়েলি বিমানকে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়ার অনুরোধ জানিয়েছিল তেল আবিব। তবে রিয়াদ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। স্থানীয় সময় গতকাল বুধবার দুইজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে...
১৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে চলমান যুদ্ধ বন্ধের আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে থাকা ইরানি প্রতিনিধিদলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় গত সোমবার রাতে এই নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর
২২ মিনিট আগে
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ৪৩ বছর বয়সী মুসলিম মাছ ব্যবসায়ী আবদুল বারেককে বাংলাদেশি নাগরিক হিসেবে সন্দেহ করে আটক এবং পরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রায়গঞ্জ পুলিশের বিরুদ্ধে। বারেকের পরিবারের দাবি, তাঁর কাছে ২০২১ সালে ইস্যু করা ভারতীয় পাসপোর্ট রয়েছে এবং ২০২৬ সালের পশ্চিমবঙ্গ...
২ ঘণ্টা আগে
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় স্থানীয় সময় গতকাল বুধবার ইসরায়েলি হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি বেসামরিক গাড়িতে থাকা ৫ জন এবং এক সাংবাদিকও রয়েছেন। ওই সাংবাদিক কোরআন শিক্ষা নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে