‘মিস ইন্ডিয়া-২০২২’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন দেশটির কর্ণাটকের সিনি শেঠি। প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন রাজস্থানের রুবাল শেখাওয়াত। আর দ্বিতীয় রানার আপ হলেন উত্তর প্রদেশের শিনাতা চৌহান।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিচারকদের প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, মালাইকা আরোরা ও ডিনো মোরিয়ার মতো তারকারা। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৩১ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হয়েছিল। সকলকে পেছনে ফেলে সেরার শিরোপা জিতেন ২১ বছরের সিনি শেট্টি।
সাবেক মিস ইন্ডিয়া ইউনিভার্স ও অভিনেত্রী নেহা ধুপিয়া বলেন, ‘এই প্রতিভাবান মেয়েগুলোর মধ্যে প্রতিটি পর্যায়ে আমি আমার যাত্রার মুহূর্তগুলো ফিরে দেখলাম।’
এদিকে মাত্র ২১ বছর বয়সে ‘মিস ইন্ডিয়া-২০২২’ এর খেতাব জয় করলেন সিনি। জয়ের পরই নেট মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। সিনি ফিন্যান্সে পড়াশোনা করছেন। তিনি নাচ শেখেন মাত্র চার বছর বয়স থেকে। মুম্বাইয়ের মেয়ে হলেও সিনির বেড়ে ওঠা কর্ণাটকে।

প্রতিটি মানুষের জীবনযুদ্ধের ধরন আলাদা। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা চরম প্রতিকূলতাকেও বরণ করে নেন একবুক সাহস আর অদম্য হাসি দিয়ে। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন তেমনই এক উদাহরণ। পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে অদম্য লড়াই চালিয়ে আসার পর আবারও সেই কঠিন বাস্তবের মুখোমুখি হয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
কিংবদন্তি ব্রিটিশ রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের ‘অ্যানাদার ব্রিক ইন দ্য ওয়াল’ শুধু একটি গান নয়, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা ও সমাজব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী প্রতীক। ১৯৭৯ সালে প্রকাশিত ‘দ্য ওয়াল’ অ্যালবামের এই গানে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা কীভাবে শিশুদের নিজস্ব চিন্তাশক্তি ধ্বংস করে
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের সংগীত অঙ্গনে নতুন হাওয়া নিয়ে এল কোক স্টুডিও। নতুন প্রজন্মের শিল্পী ও ভিন্ন ধাঁচের গান শ্রোতাদের কাছে পৌঁছে দিতে ‘নু.ওয়েভ’ নামের নতুন একটি প্ল্যাটফর্ম চালু করেছে তারা। নতুন ছয়টি গান নিয়ে সেপ্টেম্বর মাসে নু.ওয়েভ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
৯ ঘণ্টা আগে
সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম, ভালোবাসা, সুখ-দুঃখসহ জীবন বাস্তবতা নিয়ে সিনেমা নির্মাণ করছেন টিনা খান। নাম রেখেছেন ‘মন পাখি’। গল্প ভাবনাও তাঁর। চিত্রনাট্য ও সংলাপের পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে কাজ করছেন সৈয়দ মাসুম। সিনেমার নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সনি রহমান ও বৃষ্টি চৌধুরী।
১০ ঘণ্টা আগে