
২০১৮ সালে ‘জিরো’ সিনেমার পর দীর্ঘদিন বড় পর্দায় অনুপস্থিত বলিউড বাদশাহ শাহরুখ খান। বিরতি কাটিয়ে বাদশাহি স্টাইলেই প্রত্যাবর্তন করতে চলেছেন তিনি। চলতি বছর একাধিক নতুন ছবির সুখবর দিয়েছেন ভক্তদের।
২০২৩ সালে তিন ঘরানার তিন পরিচালকের তিনটি ছবিতে দেখা যাবে শাহরুখকে। এর মধ্যে অন্যতম দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’। মুক্তির আগেই ১২০ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। এই বিপুল পরিমাণ অর্থ দিয়ে সিনেমাটির অনলাইন স্ট্রিমিং স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। ‘জওয়ান’ হলে মুক্তির কিছুদিন পরই নেটফ্লিক্সে দেখা যাবে।
গত ৩ জুন সিনেমাটির টিজার মুক্তি পায়। টিজারে স্পষ্ট ইঙ্গিত, ভরপুর অ্যাকশনের ছবি হতে চলেছে ‘জওয়ান’। আর এতে শাহরুখের লুক দেখে রীতিমতো চমকে গেছেন দর্শক।
‘জওয়ান’-এর নির্মাতা দক্ষিণের জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার, যাকে চলচ্চিত্র জগৎ অ্যাটলি হিসেবেই চেনে। ‘বিগিল’, ‘মেরসাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো দক্ষিণী সুপারহিট ছবি পরিচালনা করেছেন তিনি। কেমন হতে চলেছে দক্ষিণের তারকা পরিচালক আর বলিউড সুপারস্টারের যুগল প্রয়াস, তা দেখতে অপেক্ষা করতে হবে ২০২৩ সাল নাগাদ। ‘জওয়ান’ ছবিটি হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়।

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ পর্দার বাইরে মঞ্চেও কাজ করছেন নিয়মিত। রেজা আরিফের নির্দেশনায় অভিনয় করছেন আরশিনগরের প্রযোজনা ‘সিদ্ধার্থ’ নাটকে। ‘টুগেদার উই ক্যান’ নামে একটি নাটকের দল গড়েছেন তিনি। সেই দলের মঞ্চনাটকেও নির্দেশনা দেন নওশাবা।
৮ ঘণ্টা আগে
দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। গতকাল সোমবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম হাসপাতালে চিকিৎসাধীন গুণী এই শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান...
৮ ঘণ্টা আগে
টম হল্যান্ডের বহুল প্রতীক্ষিত চতুর্থ স্পাইডার-ম্যান সিনেমা শুধু গল্পে নয়, কারিগরি দিক থেকেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ হতে যাচ্ছে বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে স্ক্রিন-এক্স ফরম্যাটের কথা মাথায় রেখে শুটিং হয়েছে।
৮ ঘণ্টা আগে
বিশ্বখ্যাত রক ব্যান্ড পিঙ্ক ফ্লয়েডের কালজয়ী গান ‘কমফোর্টেবলি নাম্ব’। ১৯৭৯ সালে প্রকাশ পাওয়া ‘দ্য ওয়াল’ অ্যালবামে ছিল গানটি। পরের বছর এটি মুক্তি পায় সিঙ্গেল হিসেবে। রক ইতিহাসের অন্যতম সেরা এই গানটিকে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে পুনর্নির্মাণ করেছেন পিঙ্ক ফ্লয়েডের অন্যতম...
৮ ঘণ্টা আগে