যেকোনো বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের স্বপ্ন থাকে একদিন জাতীয় দলে খেলবেন। এই স্বপ্নের পেছনে ছুটতে তাদের ওপর দিয়ে এমনিতেই অনেক ঝড়-ঝঞ্ঝা যায় । কিন্তু তাই বলে মৃত্যুর হুমকি! ভারতে এমনই এক ঘটনা ঘটেছে। মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে উত্তরখণ্ডের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার আর্য শেঠিকে।
ছেলে আর্য শেঠি মৃত্যুর হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেন তাঁর বাবা বীরেন্দ্র শেঠি। আর অভিযোগ খোদ উত্তরখণ্ডের ক্রিকেট সংগঠক ও কোচদের বিরুদ্ধে। গত ২০ জুন, বসন্ত বিহার থানায় বীরেন্দ্র অভিযোগ করেন কোচ মনীশ ঝা, ম্যানেজার নবনীত মিশ্র, ভিডিয়ো বিশ্লেষক পীযূষ রঘুবংশীর বিরুদ্ধে। অভিযোগ, গত বছর ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফির সময় রাজকোটে অনুশীলন করছিল উত্তরাখণ্ড। সেখানে আর্যকে কটূক্তি করেন কোচ। এমনকি গায়েও হাত তোলেন। আর্য সেই সময় সচিবের কাছে অভিযোগ করেন। তাতে তেতে উঠে কোচ মনীশ।
এই অভিযোগের জেরে আর্যকে ঘরে ডেকে পাঠান মনীশ। সেখানে তাঁকে খুনের হুমকি দিয়ে বলা হয় তাঁকে মারতে পেশাদার খুনি ভাড়া করা হবে। এ নিয়ে বসন্ত বিহার থানার পক্ষ থেকে বলা হয়েছে, “এফআইআর নেওয়া হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। সেই জন্য একটি দল গঠন করা হয়েছে। উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো উত্তর আসেনি।'
কিছুদিন আগে উত্তরাখণ্ড ক্রিকেট সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছিল। ক্রিকেটাররা অভিযোগ করেছিলেন প্রতি দিন মাত্র ১০০ টাকা দেওয়া হয় তাঁদের। এক সময় প্রতি দিন দেড় হাজার টাকা পেতেন তাঁরা। পরে সেটা কমে হাজার টাকা হয়। এরপর আবার বাড়িয়ে সেটা দুই হাজার টাকা করে দেওয়া হয়েছিল। অথচ, গত এক বছর ধরে প্রতি দিন তাঁরা পাচ্ছেন মাত্র ১০০ টাকা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডের আগে গতকাল চট্টগ্রামে অনুশীলনের ফাঁকে দারুণ একটা দৃশ্য দেখা গেল। ক্রিকেটপাড়ায় স্বেচ্ছাসেবী হিসেবে অতিপরিচিত বুলু চন্দ্র ঘোষ ব্যাটিং টেকনিক নিয়ে গভীর আলোচনা করছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে! নেহাতই হালকা বিষয়।
৮ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে আব্দুল গাফফার সাকলাইনের সুযোগ মিলেছে চমক হিসেবে। সিলেটে লাল বলের বিসিএল খেলার সময়েই বাংলাদেশের টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার খবর পেয়েছেন সাকলাইন। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পুরস্কার হিসেবে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।
১২ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসনে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলেছে। দেশটির সরকার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) নির্বাহী কমিটিকে এই সপ্তাহান্তের মধ্যেই সরে দাঁড়াতে বলেছে। এসএলসির এক সূত্রের বরাতে এমন খবর দিয়েছে এএফপি।
১৪ ঘণ্টা আগে
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আগের পরিচালনা পর্ষদ ভেঙে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর বিতর্ক-সমালোচনা চলছেই। সংসদ অধিবেশনে হাসনাত আবদুল্লাহর বলা ‘বাবার দোয়া ক্রিকেট বোর্ড’ কথাটা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গের বিষয়বস্তু হয়ে উঠেছে।
১৪ ঘণ্টা আগে