সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় যুবক বাড়িতে না থাকার সুযোগে দুই ঘরে নিজেদের প্রেমিক নিয়ে অবস্থান করছিলেন স্ত্রী (২২) ও বিধবা সৎ মা (২২)। বিষয়টি বুঝতে পেরে প্রতিবেশীরা এসে তাঁদের আটক করে। পরে সকালে তাঁদের সোপর্দ করা হয় তাড়াশ থানা-পুলিশের কাছে। শাশুড়ি ও ছেলের বউয়ের এমন কাণ্ডে এলাকায় চলছে নানা গুঞ্জন।
মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এ ঘটনা ঘটে। আজ বুধবার সকালে তাড়াশ থানা-পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ধর্ষণের একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ঘটনার রাতে ওই বাড়ির একমাত্র পুরুষটি বাড়িতে ছিলেন না। এই সুযোগে তাঁর স্ত্রী ও বিধবা সৎ মা নিজেদের আলাদা ঘরে তাঁদের প্রেমিকের সঙ্গে আপত্তিকর সম্পর্কে ছিলেন। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী ঘর থেকে তাঁদের প্রেমিকসহ বউ-শাশুড়িকে আটকে রাখে। বুধবার সকালে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ বিষয়ে যুবকের স্ত্রী ও তাঁর প্রেমিক বলেন, ‘১১ বছর যাবৎ আমরা দুজন দুজনকে ভালোবাসি। এখন আমাদের বিয়ে করে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।’ তাঁদের দুজনের সংসারে একটি করে মেয়ে সন্তান রয়েছে।
অপরদিকে, সামাজিকতা বিবেচনায় বিধবা মা ও তাঁর প্রেমিকও বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।
এ ঘটনায় তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিকেলে বলেন, ‘ছেলের বউ, শাশুড়ি ও তাঁদের দুই প্রেমিককে আটক করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে ধর্ষণের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে মোহনগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত মহন তালুকদার। এ সময় তিনি নিজেকে নির্দোষ দাবি করেন বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ফাঁসানো হয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আত্মসমর্পণ করলাম। তদন্তের মাধ্যমে সত্যিটা বের হবে আশা করছি।’
২৫ মিনিট আগে
মাছচাষি চরিত্রের মধ্যবয়স্ক মানুষটি তখন মঞ্চ ছাড়ছেন। মাছ মারা যাওয়ায় একটু আগেও চাষি আর্তনাদ করলেন। দর্শকদের সামনে দাঁড়িয়ে তিনি প্রশ্ন করছিলেন, ‘আমার সব মাছ মরে গেলে সংসার চলবে কীভাবে? ঋণ শোধ করব কী দিয়ে?’ নাটক শেষ হতেই হাততালিতে ভরে ওঠে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিমলা গ্রামের প্রাথমিক...
৩২ মিনিট আগে
কোরআনের হাফেজদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হিফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন’-এর তিন বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এতে হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ান সভাপতি এবং মাওলানা নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
৩৯ মিনিট আগে
রাজশাহী নগরীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি রেস্তোরাঁয় ভাঙচুর এবং পরপর কয়েকটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নগরের বিনোদপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে