‘বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন প্রত্যাশাকে পাত্তাই দিচ্ছে না দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ বুধবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন টুকু।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ওবায়দুল কাদেরের কথার মূল্য বাংলাদেশের মানুষ দেয় কিনা আমার সন্দেহ আছে। আমরা কি করব, কি করব না, সেটা আমরা ভালো জানি। ওবায়দুল কাদের আশা করলেই যে আমরা যাব (নির্বাচনে) তার তো কোনো কারণ নাই।’
টুকু বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক পরিবেশেই নির্বাচন করতে চায়। একটা নিরপেক্ষ সরকার না আসা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না।’
এর আগে, গত মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি—আমার বিশ্বাস যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। আমরাও চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সে কারণে বিএনপির মতো একটা বড় দল বাইরে থাকবে, এটা আমরা চাই না। আমরা চাই তাঁরা আসুক।’
ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে বিষয়ে কথা বলতে গিয়ে বর্তমান সরকারের প্রতি বিএনপির অনাস্থার কথা জানান টুকু। তিনি বলেন, ‘এই সরকারকে বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম। তাঁরা দিনের ভোট রাতেই শেষ করে দিয়েছে। এখন ইভিএম এ ভোট হলে তো রাতের বেলা সিল মারতে হবে না। সরকারের সাহস থাকলে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে আসুক। এরপর আমরা যদি ওই নির্বাচনে পরাজিতও হই, তাতেও সমস্যা নেই। কিন্তু খেলাটা ফেয়ার হতে হবে।’
চার দিনে ভোট করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা টুকু বলেন, ‘এখন উনি (সিইসি) হাইব্রিড কিনা জানি না। উনি চার দিনে কোনো ভোট করতে চান, তাও জানি না। তবে এটা বাংলাদেশে হবে না।’

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ২৫টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দলটি বলেছে...
৮ ঘণ্টা আগে
জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। তিনি বলেছেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারের প্রতি জনগণের সহযোগিতা পাওয়া যাবে না।
১ দিন আগে
রাজশাহীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের আমির শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, তবে তা হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। তিনি স্থানীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন।
২ দিন আগে
জামায়াত নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ ছিল সরকারের কাঙ্ক্ষিত ‘সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার’ বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। তাঁর ভাষায়, ‘নির্বাচনের ফল কী হবে, তা আমরা আগেই জানতাম। তবুও আমরা অংশ নিয়েছি জনগণের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে।
২ দিন আগে