আসলান ও রেহান দাম্পত্য জীবনের অনেক সময় একসঙ্গে পার করে এসেছেন। ছোট একটা সংসার তাদের। জীবনের সময়চক্রে একমাত্র সন্তানও প্রবাসী। দুজনের মাঝে বেড়ে ওঠা নিঃসঙ্গতা আর নিজেদের খেয়াল রাখার জন্যই আসলান চায় একটা বৃদ্ধাশ্রমে চলে যেতে। কিন্তু রেহান বিষয়টা মেনে নিতে পারে না। যদিও একটা সময় তারা বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভাগ্যই তাদের এমন এক পরিস্থিতিতে এনে দেয় যে জীবন নিয়ে আবার নতুন ভাবনা শুরু হয়।
রেজা ফাহিমি পরিচালিত ‘লাইফ অ্যাগেইন’ সিনেমাটি হতে যাচ্ছে চরকির এই সপ্তাহের সিনেমা। ২০১৮ সালে ইরানী ভাষায় মুক্তি পেয়েছিল ৭৬ মিনিটের এই সিনেমাটি। এবার বাংলা ভাষায় চরকিতে দেখতে পারবে দর্শক।
‘লাইফ অ্যাগেইন’ সিনেমাটি অভিনয় করেছেন গোলাব আদিনেহ, শামস লাংগোরদি, আয়েহ মোঘাদ্দামসহ আরও অনেকে।
চরকি অরিজিনাল কনটেন্টের পাশাপাশি নিয়মিত বিদেশি কনটেন্ট বাংলায় ডাব করে মুক্তি দিচ্ছে। এর মধ্যে বেশ কিছু সিরিজ ও সিনেমা রয়েছে যেগুলো বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।

অর্থহীন ব্যান্ডে আবারও এল বড় বদল। গতকাল একই দিনে অর্থহীন ছাড়ার ঘোষণা দিয়েছেন ড্রামার মার্ক ডন ও গিটারিস্ট এহতেশাম আলী মঈন। তাঁদের স্থলাভিষিক্ত হিসেবে আরও তিন সদস্য যুক্ত হওয়ার খবর জানানো হয়েছে অর্থহীনের পক্ষ থেকে।
১০ ঘণ্টা আগে
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১০ ঘণ্টা আগে
প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।
১০ ঘণ্টা আগে
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুই সংগীতশিল্পী রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে বেশি দিন স্থায়ী হয়নি তাঁদের সেই সংসার। দীর্ঘদিন বিচ্ছেদ নিয়ে বেশি কথা বলেননি কেউ। সম্প্রতি এক পডকাস্টে রবি চৌধুরী তাঁদের দাম্পত্য ভাঙনের প্রসঙ্গে কথা বলেন।
১০ ঘণ্টা আগে