পানি, তেল, বেভারেজ বা শ্যাম্পু শেষ হওয়ার পর এসবের প্লাস্টিকের বোতলগুলো আমরা ময়লার ঝুড়িতে ফেলে দিই, যা কিনা শেষমেশে জমা হয় শহরের উন্মুক্ত কোনো জায়গায়।
কখনো ফেলে দেওয়া এসব প্লাস্টিকের বোতল নদী বা জলাশয়ে জমে যায়, যা মাটির জন্য ক্ষতিকারক এবং জলজ প্রাণীর বেঁচে থাকার পক্ষে হুমকি হয়ে দাঁড়ায়। তাই এসব প্লাস্টিকের বোতল যদি বাড়িতেই পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায়, তাহলে কিন্তু মন্দ হয় না।
প্লাস্টিকের এসব বোতলে গাছ লাগানো যায়।
এ জন্য পানি বা তেলের ছোট বা মাঝারি আকারের বোতল মাঝ বরাবর কেটে নিতে হবে। নিচের এক ভাগ ও ওপরের কর্ক লাগানো আরেকটি ভাগ হবে বোতলটির।
এবার মনের মতো করে দুটি অংশকে রং করে নিতে হবে। পারলে নকশাও করে নেওয়া যায়। রং ভালোভাবে শুকালে তাতে মাটি ভরে লাগাতে হবে ছোট অ্যালোভেরা, ক্যাকটাস বা সাকুলান্ট।

ফুল, প্রজাপতি, মৌমাছি কিংবা সবুজ পাতার সৌন্দর্য—প্রকৃতির এই ছোট ছোট উপাদান এবার জায়গা করে নিচ্ছে নখের সাজে। নেইল আর্টের জগতে এখন আলোচনায় গার্ডেন-ইন্সপায়ারড ম্যানিকিউর। শুধু একটি ফুল এঁকে নখ সাজানো নয়, বরং পুরো বাগানের আবহ তুলে আনার চেষ্টা দেখা যাচ্ছে এই ধারায়।
৩ ঘণ্টা আগে
প্যারিসের আইফেল টাওয়ার, রোমের কোলোসিয়াম কিংবা চোখধাঁধানো কোনো ক্যাফে। ভ্রমণ মানে ‘ছবির মতো সুন্দর’ এসব জায়গায় ঘুরে বেড়ানো। সেখানে থাকবে হাজারো পর্যটকের ভিড়। কিন্তু কোলাহলময় শহরের ঠিক পেছনেই যদি লুকিয়ে থাকে শত শত বছরের নীরব গল্প, ইতিহাস ও শিল্প?
৫ ঘণ্টা আগে
গরমের দিনে স্বস্তি দিতে এয়ার কন্ডিশনের জুড়ি নেই। বাইরে যখন তীব্র গরম, তখন ঠান্ডা ঘরে বসে থাকা যেন প্রশান্তির অনুভূতি দেয়। কিন্তু সারাক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকার আরামই হতে পারে ত্বকের জন্য কিছুটা অস্বস্তির কারণ। কারণ এসি ঘরের বাতাসের আর্দ্রতা কমিয়ে দেয়। আর বাতাসে আর্দ্রতা কমে গেলে...
৭ ঘণ্টা আগে
প্রিয় মানুষটি সামনে বসে গল্প করছেন, আর আপনি একমনে ফোনের স্ক্রিনে আঙুল ঘষে চলেছেন। দৃশ্যটি ইদানীং খুবই পরিচিত। প্রথম দর্শনে এটি নির্দোষ বা স্বাভাবিক অভ্যাস মনে হতে পারে। তবে মনোবিজ্ঞানের ভাষায় এই আচরণের একটি সুনির্দিষ্ট নাম রয়েছে। একে বলা হচ্ছে ফাবিং।
৯ ঘণ্টা আগে