লিওনেল মেসি সময়ের অন্যতম সেরা ফুটবলার। এ নিয়ে কারওর দ্বিমত থাকার কথা নয়।
তবে সর্বকালের সেরার প্রশ্নে সেই সুযোগ নেই। সময়ের সেরার প্রশ্নেই তো মেসির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
কিন্তু মেসির ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) সতীর্থ আন্দের হেরেরা অন্যের কথার কিংবা এত সব সমীকরণের ধার ধারেন না। তাঁর কাছে কোনো তর্ক ছাড়াই মেসি সর্বকালের সেরা ফুটবলার।
মেসি পিএসজিতে আসার পর ফরাসি জায়ান্টরা এক লিগ ওয়ান শিরোপা ছাড়া কিছুই জিততে পারেনি। আর্জেন্টাইন মহাতারকা সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায়, নতুন ঠিকানায় এসে কী প্রভাব ফেললেন।
সতীর্থ হেরেরা বিষয়টি দেখছেন অন্যভাবে। ৩২ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার মনে করেন, এক মৌসুম দিয়ে মেসিকে বিচার করা যাবে না। তাঁর মতে, গোলসংখ্যা দিয়েও মেসিকে মূল্যায়ন করা যথাযথ হবে না।
গত মৌসুমে মেসির অনেকগুলো শট গোলপোস্টে লেগেছে। সেগুলো বার না কাঁপিয়ে জাল কাঁপালে পারফরম্যান্সের গ্রাফ অন্যরকম দেখাত বলে মত হেরেরার, ‘সবাই মেসির কাছ থেকে মৌসুমে ৫০ গোল আশা করে। না পারলেই সমালোচনা করে।’
হেরেরা আরও বলেছেন, ‘ভুলে গেলে চলবে না মেসির ১০টি শট বারপোস্টে প্রতিহত হয়েছে। সেগুলো যদি গোল হতো তাহলে তাঁর মৌসুমটা খুব ভালো দেখাত। আমার কাছে কোনো তর্ক ছাড়াই সে সর্বকালের সেরা।’

২০২৩ সাল থেকে আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম চালু হওয়ার পর পক্ষে-বিপক্ষে চলতে থাকে নানা আলোচনা। সাবেক ক্রিকেটারদের মতে একাদশের পরিবর্তে ১২ জন নিয়ে ম্যাচ খেলায় ক্রিকেটারদের সেভাবে মূল্যায়ন করা হয় না। শচীন টেন্ডুলকারও কদিন আগে এই নিয়মের বিরোধিতা করেছিলেন। সেই ইমপ্যাক্ট সাব ব্যবহারের নিয়ম চালু হচ্ছে
৪৪ মিনিট আগে
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে কোন ম্যাচে কোন জার্সি পরে মাঠে নামবে, তা চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-তে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে তিন ম্যাচের দুটিতে দেখা যাবে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সি। শেষ ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কালো রঙের বিকল্প জার্সি প
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে সোমবার প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপের আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে লিওনেল স্কালোনির দল।
২ ঘণ্টা আগে
২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আত্মবিশ্বাসী হলেও সতর্ক অবস্থানেই আছেন ফ্রান্সের প্রধান কোচ দিদিয়ের দেশম। বিশ্বকাপের আগে ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার অনুভূতির সঙ্গে অন্য কোনো অর্জনের তুলনা চলে না। অতীতের সাফল্য ভুলে দেশমের পুরো মনোযোগ এখন সামনের দিকে।
৩ ঘণ্টা আগে