আলোর ছটায় উদ্ভাসিত পদ্মার পাড়। সকাল ১০টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে উদ্বোধন ঘোষণা করবেন স্বপ্নের পদ্মা সেতুর।
আজ শনিবার সকাল থেকেই আমন্ত্রিত অতিথিরা আসছেন, যোগ দিচ্ছেন সুধী সমাবেশে। টোলপ্লাজায় ওঠার আগেই ডানে করা হয়েছে সমাবেশস্থল। এখানেই হবে সুধী সমাবেশ ও উদ্বোধন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শ ম রেজাউল করিম, শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আমির হোসেন আমুসহ রাজনৈতিক নেতা, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এরই মধ্যে প্রবেশ করেছেন সমাবেশস্থলে। সময় যত যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে অতিথির তালিকা। এখন অপেক্ষা প্রধানমন্ত্রীর। তিনি আসবেন, ঘোষণা দেবেন। কোটি মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাবেন।
৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য বড় শহরের সঙ্গে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক ও রেলযোগাযোগ স্থাপন করবে। পদ্মা সেতু দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার উন্নয়নের সঙ্গে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে দুই পাশের মহাসড়ক, নদীর তীর। পদ্মা সেতুর আশপাশের এলাকাসহ গোটা দেশের মানুষ উচ্ছ্বাস নিয়ে পদ্মা সেতু চালুর অপেক্ষা করছে।
পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

দীর্ঘদিনের গ্যাস-সংকট ও আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এর মধ্যে রয়েছে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো, সাইসমিক জরিপ, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) শক্তিশালী করা, উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) ও বিডিং এবং এলএনজি
৭ মিনিট আগে
মোহাম্মদ রোকনুজ্জামান আরএমপিতে কর্মরত থাকার সময় কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে চাকরি দেওয়ার শর্তে ১৭ লাখ টাকা দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ৬ আগস্ট, ১৮ আগস্ট ও ২২ সেপ্টেম্বর ডাচ্-বাংলা ব্যাংকের একটি হিসাবে মোট আড়াই লাখ টাকা এবং বিভিন্ন সময়ে বিকাশের
১ ঘণ্টা আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আর দপ্তর বদলে দেওয়া হয়েছে দুই সচিবের। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব পদে রদবদল করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে
ওই সড়কে একটি মিনি-ট্রাক ও একটি ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান...
১ ঘণ্টা আগে