করোনায় বদলে যাওয়া পৃথিবীতে পরিবর্তন এসেছে অনেক কিছুতেই। বাদ যাচ্ছে না ফুটবলও। কাতার বিশ্বকাপে আসছে নতুন নিয়ম। করোনার কারণে ব্যস্ত সূচিতে ফুটবলারদের ওপর ধকল কমাতে স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানো হচ্ছে। ২৩ জনের পরিবর্তে সর্বোচ্চ ২৬ ফুটবলার নিয়ে বিশ্বকাপে অংশ নিতে পারবে দলগুলো।
প্রচলিত নিয়ম অনুযায়ী কোনো টুর্নামেন্টে ২৩ জনের স্কোয়াড নিয়ে যেতে পারত দেশগুলো। ২০২১ ইউরোতে সেই নিয়মে পরিবর্তন আনে উয়েফা। কাতার বিশ্বকাপে ফিফাও হাঁটছে সেই পথে। ২০২২ কাতার বিশ্বকাপে চাইলে ২৬ জনের স্কোয়াড নিয়ে যেতে পারবে অংশগ্রহণকারী দলগুলো।
কাতার বিশ্বকাপে খেলোয়াড়দের কথা মাথায় রেখে কিছু প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সারা বছর ধরেই অত্যধিক গরম থাকে। তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে তাই স্টেডিয়ামগুলোতে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। আর এবারই প্রথম বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। টুর্নামেন্টের জন্য কিছু নতুন নিয়ম প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফিফা কাউন্সিল ব্যুরো।
একনজরে ফিফা ব্যুরোর নেওয়া সেই সিদ্ধান্তগুলো—
১) প্রাথমিক তালিকায় ৩৫ জনের পরিবর্তে ৫৫ জন ফুটবলার রাখা যাবে।
২) চূড়ান্ত তালিকায় কমপক্ষে ২৩ ফুটবলার আর সর্বোচ্চ ২৬ ফুটবলার থাকতে পারবেন।
৩) চূড়ান্ত তালিকায় থাকা ২৩ থেকে ২৬ জন ফুটবলার ক্লাব ফুটবলে তাঁদের ক্লাবের হয়ে সর্বশেষ ম্যাচ খেলতে পারবেন ১৩ নভেম্বর পর্যন্ত।
৪) ম্যাচ চলাকালীন দলের বেঞ্চে ২৬ জনের বেশি (১৫ বদলি ফুটবলার এবং ১১ কর্মকর্তা—তাঁদের একজন অবশ্যই দলের চিকিৎসক হতে হবে ) সদস্য বসতে পারবেন না।

শেষবার যখন মনুমেন্তালের ঘাস ছুঁয়ে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলেন লিওনেল মেসি, মনে হচ্ছিল আর্জেন্টিনার দুই দশকের এক সোনালি বিকেল মাঠ ছেড়ে যাচ্ছে। গ্যালারি তখনো তাঁর নামে কাঁপছে, চোখে পানি নিয়ে তিনি হাত নেড়ে বিদায় জানাচ্ছেন, আর ১০ নম্বর জার্সির আকাশি-সাদা রংটি যেন সেই মুহূর্তে আরও গাঢ় হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নেমেছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩–০ গোলের জয়ে শেষ হয়েছে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলা। শেষ ম্যাচে গোলও করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তবে ফুটবল থেকে এখনই বিদায় নিচ্ছেন না তিনি। আর্জেন্টিনার অধ্যায় শেষ হলেও ইন্টার মায়ামির হয়ে চালিয়ে যাবেন খেলা।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমস শেষ হয়েছে মাত্র দুই দিন আগে। ২২ ডিসিপ্লিনে অংশ নিয়ে বাংলাদেশ ফিরেছে একটি ব্রোঞ্জ পদক নিয়ে। মাঠের ফল নিয়ে হতাশার সঙ্গে গেমস চলাকালে খেলোয়াড়দের শৃঙ্খলা নিয়েও উঠেছে প্রশ্ন। সেই প্রসঙ্গেই এবার কঠোর বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর মতে, হার-জিত খেলারই অংশ, কিন্তু প্রতিযো
১১ ঘণ্টা আগে