ফুটবল বিশ্বকাপ শুরু হলেই ব্রাজিলের ‘হেক্সা’ শিরোপার কথা হয়। ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতে ২০০২ সালে। সে বার পঞ্চমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল সেলেসাওরা। এরপর থেকেই তাঁরা ‘হেক্সা’র মিশন নিয়ে প্রতি বিশ্বকাপে অংশগ্রহণ করে আসছে।
আসন্ন কাতার বিশ্বকাপেও ব্রাজিলের লক্ষ্য ‘হেক্সা’র মিশন সফল করা। সেই লক্ষ্যে তাঁরা ইউরোপে প্রস্তুতি সারবে বলে জানিয়েছেন দলের সহ-সমন্বয়ক জুনিনহো পওলিস্তা।
আগামী ১৪ নভেম্বর থেকে ব্রাজিল ইউরোপে অনুশীলন শুরু করবে। এ বিষয়ে জুনিনহো তাঁর সাবেক সতীর্থ ও ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার ডেনিলসনকে বলেছেন, ‘আমরা ইউরোপে একত্রিত হব যেন সেখানকার ফুটবলাররা খুব দ্রুত যোগ দিতে পারে। সেখানে এক সপ্তাহের মতো সময় পাব যা আমাদের খুব সাহায্য করবে।’
আর নেইমার-ভিনিসুয়িসরা বিশ্বকাপ খেলতে কাতার পৌঁছাবেন ১৯ নভেম্বর। এর ৫ দিন পরেই নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ‘জি’ গ্রুপের বাকি দল হচ্ছে সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
বিশ্বকাপের আগে দুইটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ দুইটি খেলবে এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। আর আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের বাতিলকৃত ম্যাচটি আগামী সেপ্টেম্বরে আয়োজন করতে চাচ্ছে ফিফা।

ছয় বছর আগেও তাহা আলির জীবনটা ছিল সংগ্রাম আর স্বপ্নের অদ্ভুত এক মিশ্রণ। দিনে শপিং মলে নিরাপত্তারক্ষীর চাকরি, আর রাতে ফুটসাল। সুইডেনের কনকনে শীতে যখন অধিকাংশ ফুটবলার বিরতিতে, তখন নিজের স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে ছোট্ট কোর্টে বল পায়ে ছুটে বেড়াতেন তিনি। সেই তরুণই এখন ২০২৬ বিশ্বকাপে সুইডেন জাতীয় দলের জার্স
৪ ঘণ্টা আগে
উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য এখনো চূড়ান্ত দল ঘোষণা করেননি লিওনেল স্কালোনি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে লিওনেল মেসি যে নিশ্চিতভাবেই থাকছেন তা বলা বাহুল্য। শুধু দলের সদস্য হিসেবেই নয়, বিশ্বকাপে লা আলবিসেলেস্তেদের আর্মব্র্যান্ড পরবেন এই ফরোয়ার্ড। অর্থাৎ বিশ্বকাপে মেসিকে দেখা যাবে নেতাদের নেতা হিসেবে
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার টেস্ট দলের নেতৃত্ব ও দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক সূচিকে সামনে রেখে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে দ্বিতীয় অগ্রাধিকার হিসেবেই দেখছেন প্যাট কামিন্স। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামার আগে এই কথা বলেন সানরাইজার্স হা
৭ ঘণ্টা আগে
১৯৬৪ সালে দেশে প্রথম ক্রীড়া পুরস্কারের প্রবর্তন করা বিএসপিএ এবার ১৬টি বিভাগে ১৫ বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করেছে।
৭ ঘণ্টা আগে