শুরুতে ছিল সিলেট বিভাগ। এখন ক্রমেই এলাকা সম্প্রসারিত হচ্ছে। রংপুর বিভাগও ঝুঁকির মধ্যে। প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, কষ্ট বাড়ছে মানুষের। আশ্রয়ের সমস্যা,
খাবারের সমস্যা। চলাচলের ব্যবস্থা নেই। সিলেটে সড়ক, রেল, বিমান—সব পথই বন্ধ হয়েছে বা হওয়ার উপক্রম। অবশ্য রেলযোগাযোগ পুনস্থাপিত হয়েছে। হাট-বাজার, দোকানপাট ডুবে যাওয়ায় মানুষ খেয়ে বেঁচে থাকার উপকরণও কিনতে পারছে না।
সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল এবং একই সঙ্গে সিলেট, সুনামগঞ্জ অঞ্চলে অতিরিক্ত বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে সিলেট, সুনামগঞ্জের প্রায় পুরো এলাকা।
পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা মেঘালয়ের চেরাপুঞ্জি, যা সিলেটের খুবই কাছাকাছি অবস্থিত। চেরাপুঞ্জিতে সপ্তাহ ধরে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে, যা অনেক দিক থেকেই রেকর্ড। একই রেঞ্জে হওয়ায় সিলেট, সুনামগঞ্জেও স্মরণাতীতকালের বর্ষণ হচ্ছে। সিলেট ভৌগোলিকভাবে উজানে থাকা ভারতের আসাম, মেঘালয়, মণিপুরের বৃষ্টিবিধৌত এলাকার ঢাল হওয়ায়, এসব অঞ্চলের পাহাড়ে উৎপত্তি হওয়া নদীগুলোর গতিপথও সিলেট অঞ্চল হয়ে বঙ্গোপসাগর।
এবারের মতো বন্যা সিলেট অঞ্চলে শত বছরে আর হয়েছে কি না, মনে করতে পারেন না প্রবীণেরাও। ফলে এবারের হঠাৎ বন্যায় দ্রুত সব সয়লাব হওয়ায় নিরাপদ আশ্রয় খোঁজার সুযোগও অনেকেই সেভাবে পাননি।
ঘরের মাচানে গরু-ছাগল-হাঁস-মুরগি আর মানুষ আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছেন। ছোট শিশুদের বানের পানিতে পাতিলে ভাসতে দেখা যাচ্ছে। একটুখানি আশ্রয়ের আশায় কোথাও বুকসমান, কোথাও-বা তলিয়ে যাওয়া পানিতে সাঁতার কাটছে নানা বয়সী মানুষ। বেসামাল বন্যায় কলাগাছের ভেলায় ভেসে থাকার প্রাণান্তকর চেষ্টা, উদ্ধারের আশায় অসংখ্য মানুষ প্রাণ বাঁচানোর প্রহর গুনছেন। খাবার আর পানীয় জলের জন্য হাহাকার উঠেছে। হাওর এলাকার প্রত্যন্ত অঞ্চলে উদ্ধারকারীরা পৌঁছাতেও পারছেন না। সেনাবাহিনীকে দিয়ে, হেলিকপ্টারে করে উদ্ধারকাজ চলছে। তবে এগুলো এখনো পর্যাপ্ত নয় বলে অভিযোগও উঠছে।
বিদ্যুৎবিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক নেই, যোগাযোগবিচ্ছিন্ন। বিস্তীর্ণ দুর্গত এলাকায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। সরকার চেষ্টা করছে শুকনো খাবার সরবরাহ করে এবং অন্যান্য ত্রাণসহায়তা দিয়ে মানুষের জীবন বাঁচাতে। কিন্তু আমাদের এটা জানা যে শুধু সরকারের পক্ষে প্রশাসনিক ব্যবস্থায় এই সংকট মোকাবিলা করা যাবে না। আমাদের দেশে অতীতে বড় দুর্যোগকালে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত উদ্যোগের কথা আমরা জানি। এবারও তেমন উদ্যোগ দেখা যাবে কি?
বানভাসি মানুষের পাশে দাঁড়ানোই এখন বড় কাজ হওয়া উচিত। এখন অন্তত দোষারোপের রাজনীতিটা সাময়িক স্থগিত রেখে পানি নেমে যাওয়ার পর না হয় হাওরাঞ্চলে অপরিকল্পিত স্থাপনা ও সড়ক নির্মাণ করে পানিনিষ্কাশনের স্বাভাবিক পথ রুদ্ধ করার জন্য দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। নদীগুলোকে খালে পরিণত করার দায় আমরা কেউ কি এড়াতে পারি?

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫