রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ পশ্চিমাদের উদ্দেশ্যে বলেছেন, যুদ্ধ বছরের পর বছর স্থায়ী হতে পারে। ইউক্রেনকে সহায়তা দিয়ে যেতে হবে। যুদ্ধের খরচ অনেক বেশি। তবে মস্কোকে সামরিক লক্ষ্য অর্জন করতে দেওয়ার মূল্যের চেয়ে বেশি নয়।
বিবিসি বলছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তার বিষয়ে সতর্ক করেছেন। বরিস জনসনের সতর্কতার পরই ন্যাটো মহাসচিবের পক্ষ থেকে এমন সতর্কতা এল। দুজনই বলছেন, ইউক্রেনকে বিজয়ী করতে পশ্চিমাদের আরও বেশি অস্ত্র সহায়তা দিতে হবে।
জার্মান সংবাদপত্র বিল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটো প্রধান বলেন, ‘যুদ্ধ আরও কয়েক বছর স্থায়ী হতে পারে। এটি ভেবেই প্রস্তুত থাকতে হবে। ইউক্রেনকে ছেড়ে যাওয়া উচিত হবে না। এমনকি এই সহায়তা করতে যদি খরচ বেশিও হয়, তবুও না। কারণ শুধুমাত্র সামরিক সহায়তার জন্য নয়, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধির কারণেও খরচ বাড়ছে।’
জেনস স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনকে আরও আধুনিক অস্ত্র সরবরাহ করতে হবে। এটি পূর্ব দনবাস অঞ্চল মুক্ত করার সম্ভাবনা বাড়িয়ে দেবে। বর্তমানে দনবাসের বেশিরভাগই রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।’
উল্লেখ্য, রাশিয়ান সৈন্যরা গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। রাশিয়ার দুজন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস শহরে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে।

যুক্তরাজ্যে মার্কিন বিমানবাহিনীর ব্যবহৃত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার ষড়যন্ত্রে ইরানের প্রত্যক্ষ সংযোগ বা জড়িত থাকার ‘শক্তিশালী আলামত’ পাওয়া গেছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম।
৭ ঘণ্টা আগে
দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে ধাপে ধাপে জাতীয় পুনর্জাগরণের লক্ষ্য অর্জনের আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সঙ্গে চলতি বছরের অর্থনৈতিক লক্ষ্য পূরণ, উচ্চমানের প্রবৃদ্ধি ধরে রাখা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম...
৮ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী ‘ফ্লাইদুবাই’-এর বিমানে মাঝআকাশে দুই পাইলটের রক্তক্ষয়ী হাতাহাতি ও বিমান ভূপাতিত করার চেষ্টার ঘটনায় ককপিটে হামলা চালানো পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
৯ ঘণ্টা আগে
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসরায়েলের বিন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল ‘ফ্লাইদুবাই’-এর একটি বিমান। কিন্তু মাঝপথে হঠাৎই বিমানের ভেতরে সৃষ্টি হয় চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা। ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতিতে বিমানটি প্রায় হাইজ্যাকের ঝুঁকিতে পড়েছিল।
১১ ঘণ্টা আগে