ভয়াবহ আকার ধারণ করেছে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের এই বন্যায় বিপর্যস্ত এ দুই জেলা। এ পরিস্থিতিতে কষ্টে আছে পানিবন্দী মানুষ। যুক্তরাষ্ট্রে বসে বন্যার্তদের এই দুর্দশা কষ্ট দিচ্ছে শাকিব খানকেও। বানভাসি মানুষের সাময়িক সংকট মোকাবেলায় তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই অভিনেতা।
শাকিব খান বলেন, ‘এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। বন্যা কবলিত মানুষের দুর্দশা আমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। মানবিক দৃষ্টিকোণ থেকে ভয়াবহ বন্যার কবলে পড়া মানুষের পাশে আছি। তাদের মৌলিক চাহিদা পূরণে আমার সামর্থ্যের মধ্যে অর্থ সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছি।’
জানা গেছে, এরইমধ্যে বন্যার্তদের জন্য অর্থ সাহায্য পাঠিয়েছেন শাকিব খান। যেটা শিগগিরই পৌঁছে যাবে সিলেট-সুনামগঞ্জের অসহায় মানুষের কাছে। একইসঙ্গে একটি তহবিল গঠনেরও উদ্যোগ নিয়েছেন শাকিব খান। তিনি বলেন, ‘ওই তহবিল থেকে প্রাপ্ত অর্থ ও অন্যান্য সহায়তা পৌঁছে যাবে কষ্টে থাকা সেই সব বানভাসি মানুষের কাছে। বন্যা কবলিতদের যে কোনো ধরনের সহায়তা দিয়ে যারা পাশে থাকতে চান, এই ই-মেইলে যোগাযোগ করতে পারবেন [email protected]’। একইসঙ্গে দেশ ও বিদেশে থাকা বিত্তবানদের প্রতি শাকিব খান আহবান জানিয়েছেন, বানভাসি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
অন্যদিকে শুক্রবার মুক্তি পাওয়া ‘অমানুষ’ সিনেমার টিম ঘোষণা দিয়েছে, সিনেমাটির প্রথম সপ্তাহের টিকিট বিক্রির সব অর্থ বন্যার্তদের সহায়তায় দেওয়া হবে।

বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি এখন ডাস্টবিনে পরিণত হয়েছে, এমনই মত অপু বিশ্বাসের। তাঁর দাবি, ২০১৬ সালের পর থেকে ঢালিউডে নোংরামির চর্চা শুরু হয়েছে, যা ধীরে ধীরে পুরো ইন্ডাস্ট্রির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
১২ ঘণ্টা আগে
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ের এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিপাকেই পড়েছেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠানে ওঠার কথা ছিল রাত ১০টায়, তিনি উঠেছেন ১১টার পর। আয়োজকেরা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার তাগিদে নাকি মিমিকে নামিয়ে দিয়েছেন স্টেজ থেকে। সেই ঘটনায় বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন মিমি। অভিযোগের ভিত্তিতে পুলিশ
১২ ঘণ্টা আগে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ প্রতি পর্বেই নানা চমক নিয়ে হাজির হয়। আর ঈদের ইত্যাদি সেই চমক বাড়িয়ে তোলে নানান বর্ণিল আয়োজনের মাধ্যমে। থাকে বিভিন্ন অঙ্গনের তারকাদের অংশগ্রহণ। এবারের ঈদের ইত্যাদিতে তেমনই এক চমক নিয়ে আসছেন দুই অভিনেত্রী তমা মির্জা ও জান্নাতুল সুমাইয়া হিমি।
১৬ ঘণ্টা আগে
অভিনয়ের পাশাপাশি উপস্থাপনায় জনপ্রিয় মুখ আইশা খান। মাছরাঙা টেলিভিশনের রিয়েলিটি শো ম্যাজিক বাউলিয়ানার উপস্থাপনায় ব্যস্ত থাকায় পাঁচ মাস নাটকের শুটিং করতে পারেননি আইশা। সম্প্রতি তিনি ফিরেছেন অভিনয়ে। কাজ করছেন ঈদের নাটকের।
১ দিন আগে