বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথেই হাঁটছে ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। কদিন আগে রোনালদো তো বলেই দিয়েছেন, ছেলের সঙ্গে খেলার স্বপ্ন দেখছেন তিনি। গতকাল ছেলের জন্মদিনে তাকে সে কথা আরও একবার মনে করিয়ে দিলেন রোনালদো।
গতকাল ১২ বছর বয়সে পা দিয়েছে রোনালদোর বড় ছেলে জুনিয়র ক্রিস্টিয়ানো। জন্মদিনে ছেলের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন পর্তুগিজ মহাতারকা। ছবিতে দেখা যায় রোনালদো ঘুমাচ্ছেন আর পাশের আসনে তাঁর ছেলে ‘ভি’ চিহ্ন দেখাচ্ছে। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন পুত্র। সময় কীভাবে চলে যায়? আমরা কি এখন একসঙ্গে খেলব? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি একটি বিশাল হৃদয় নিয়ে বেড়ে উঠছ। তোমার জন্য শুভকামনা। বাবা তোমাকে অনেক ভালোবাসে।’
ক্রিস্টিয়ানো জুনিয়রসহ রোনালদোর ছেলে দুটি। আর মেয়ে তিনটি। সব মিলিয়ে রোনালদো-জর্জিনার সুখের সংসারে পাঁচ ছেলেমেয়ে। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের সৌজন্যে পুরো পরিবারের ছবি দেখা যায়। আর রোনালদোও মাঠ আর অনুশীলনের বাইরে বাকি সময় পরিবারের সঙ্গে কাটান। এই মুহূর্তেও ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল না থাকায় পরিবারকে সময় দিচ্ছেন ম্যানইউ তারকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে